
বাংলাদেশে সংগীত প্রণেতাগণের মেধাস্বত্ব সংরক্ষণ, মেধাস্বত্বের বিপরীতে রয়েলিটি আদায় ও বিতরণ বিষয়ে সরকার অনুমোদিত দেশের একমাত্র সিএমও হিসেবে ২০১৩ সাল থেকে কাজ করছে বাংলাদেশ লিরিসিস্ট, কম্পোজার্স অ্যান্ড পারফরমারস সোসাইটি বা বিএলসিপিএস। ব্যাবহারিক কাজে আন্তর্জাতিক মানের সক্ষমতা অর্জনের লক্ষ্যে দেশের ও দেশের বাইরের নানা সংস্থা ও কর্তৃপক্ষের সঙ্গে যুক্ত হয়ে কার্যক্রম পরিচালনা করছে বিএলসিপিএস। এরই ধারাবাহিকতায় আজ ৪ জুন বাংলাদেশ কপিরাইট অফিস ও বিএলসিপিএস যৌথভাবে ঢাকার সিক্স সিজনস হোটেলে দিনব্যাপী মেন্টরশিপ প্রোগ্রামের আয়োজন করে। আয়োজনে সহযোগিতায় ছিল ডব্লিওআইপিও এবং জাপান কপিরাইট অফিস।
‘কপিরাইট ব্যবস্থাপনায় নিয়োজিত সংস্থাসমূহের পরিচালনার নিমিত্তে ওয়াইপো মেন্টরশিপ প্রোগ্রাম’ শীর্ষক এই আয়োজনে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অর্গানাইজেশন (ডব্লিওআইপিও), বিশ্বব্যাপী সিএমওগুলোর আন্তর্জাতিক কনফেডারেশন (সিআইএসএসি) এবং ইন্ডিয়ান পারফর্মিং রাইট সোসাইটি (আইপিআরএস)–এর প্রতিনিধিগণ উপস্থিত থেকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান করেন।
সকল ১০টায় আয়োজনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিএলপিএসের প্রধান নির্বাহী কর্মকর্তা সংগীতশিল্পী হামিন আহমেদ, ডব্লিওআইপিওর কপিরাইট ম্যানেজমেন্ট বিভাগের প্রোগ্রাম অফিসার মিইউকি মোনরোয়িং এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাফরিজা শ্যামা। স্বাগত বক্তব্য শেষে আয়োজনের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ কপিরাইট অফিসের কপিরাইট রেজিস্ট্রার মো. দাউদ মিয়া।
দিনব্যাপী আয়োজনে গুরুত্বপূর্ণ ৫টি সেশন অনুষ্ঠিত হয়। এগুলো হলো স্থানীয় সিএমও’র প্রতিষ্ঠা ও উন্নয়নে কালেকটিভ ম্যানেজমেন্ট ও নতুন প্রকল্প গ্রহণে ডব্লিউআইপিও’র কার্যক্রম, বিশ্বজুড়ে সংগীত প্রণেতাদের নিরবচ্ছিন্নভাবে প্রতিনিধিত্ব করা এবং কার্যকরভাবে তাদের কাছে রয়েলিটি প্রবাহ নিশ্চিত করার জন্য সিআইএসএসির ভূমিকা ও উদ্যোগ, সংগীত প্রণেতা ও সংগীত শ্রোতা/ভোক্তাদের জন্য সৃজনশীল ইকোসিস্টেম তৈরিতে স্থানীয় সিএমওর ভূমিকা, বাংলাদেশে কপিরাইট ও রিলেটেড রাইটসের বর্তমান অবস্থা ও ভবিষ্যত এবং সর্বশেষ সেশনে বিএলসিপিএসের বর্তমান কার্যক্রম, ভবিষ্যত পরিকল্পনা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেন হামিন আহমেদ। প্রতিটি সেশন শেষে ছিল প্রশ্নোত্তর পর্ব।
এ প্রসঙ্গে হামিন আহমেদ বলেন, ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ সরকারেরর ঐকান্তিক প্রচেষ্টার সঙ্গে একাত্ম হয়ে বিএলসিপিএস বাংলাদেশের সংগীত স্রষ্টাদের মেধাস্বত্ব সংরক্ষণে দৃঢ় ভূমিকা পালন করে যেতে বদ্ধপরিকর। বর্তমানে বিএলসিপিএসের কার্যক্রম পরিচালিত হচ্ছে একটি অলাভজনক ট্রাস্ট্রি বোর্ডের অধীনে, যার নেতৃত্বে আছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন।’

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৪ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৪ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৪ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৪ ঘণ্টা আগে