গীতিকার ও সংগীত পরিচালক নমন নিয়ে এসেছেন রবীন্দ্রসংগীত ‘একি লাবণ্যে পূর্ণ প্রাণ’। নমন ফিচারিংয়ে গানটি গেয়েছেন নুজহাত রাহনুমা। সম্প্রতি গানের মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে ‘এনএমএস স্টেশন অফিশিয়াল’ ইউটিউব চ্যানেলে।
এ প্রসঙ্গে নমন বলেন, ‘এই অ্যারেঞ্জমেন্ট করতে পেরে ভীষণ আনন্দিত। যাঁরা শ্রোতার মতো শ্রোতা তাঁদের জন্যই এ গান। গানটি গাওয়ার মতো সাহস সবাই করতে চায় না। তবে সেই সাহস দেখিয়ে ভালো গেয়েছেন নুজহাত। এখন থেকে নিয়মিত গান প্রকাশ করব। এরই মধ্যে কাজ শুরু হয়েছে। সিডির যুগে যেভাবে ফিচারিং অডিও অ্যালবামগুলো করা হতো, ঠিক সেই সময়টাকে স্মরণ করেই এখনকার কাজগুলো করা হচ্ছে। সামনে আরও ভালো কিছু কাজ আসছে।’
তরুণ শিল্পী নুজহাত রাহনুমা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্ল্যাসিক্যাল ডিপার্টমেন্টে অধ্যয়নরত এবং ২০১৮ সাল থেকে ড. প্রিয়াঙ্কা গোপ, ড. কুহেলী ইসলাম ও ২০২২ সাল থেকে ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরীর শিষ্য তিনি। এর আগে মুক্তি পায় নুজহাতের হাবিব ওয়াহিদের ফিচারিং ‘তোমার প্রেমে’ গান। এই গানের মাধ্যমে সংগীত ভুবনে পা রাখেন তিনি।
নতুন গান প্রসঙ্গে নুজহাত বলেন, ‘শাস্ত্রীয় সংগীতের তালিম নিই ছায়ানট (২০০৯) থেকে। নিয়মিত সংগীতচর্চা করছি। রবীন্দ্রসংগীতের প্রতি ভালোবাসা ছোটবেলা থেকেই। অনুপ্রেরণায় ছিলেন বাবা। এত সুন্দর একটি রবীন্দ্রসংগীতের আয়োজনের সঙ্গে যুক্ত হয়ে খুব ভালো লাগছে। দীর্ঘ অপেক্ষার পর গানটি মুক্তি পেয়েছে। এর সংগীতায়োজন নৈপুণ্যের সঙ্গে করেছেন নমন ভাই। নিজের সর্বোচ্চ দিয়ে ভালো গাওয়ার চেষ্টা করেছি। দীর্ঘ অপেক্ষার পর গানটি মুক্তি পেয়েছে। আশা করি সবার ভালো লাগবে।’

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
৭ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
৭ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
৭ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১৯ ঘণ্টা আগে