প্রকাশ পেয়েছে দেবশ্রী অন্তরার সঙ্গে হাবিব ওয়াহিদের বছরের প্রথম গান ‘মন বোঝে না’। অমিতা কর্মকারের লেখায় গানটির সংগীত আয়োজন ও সংগীত প্রযোজনা করেছেন হাবিব ওয়াহিদ। গানটি হাবিবের ইউটিউব চ্যানেলে মুক্তির পর থেকে প্রশংসা কুড়াচ্ছে।
গানটি নিয়ে দেবশ্রী অন্তরা বলেন, ‘অনেক বছর ধরে ইন্টারেস্ট ছিল হাবিব ওয়াহিদের সঙ্গে কাজ করার। কারণ উনি বাংলাদেশের একজন টপ আর্টিস্ট। ওনার সঙ্গে গত বছর আমার একটি গান করা হয়। যদিও আমাদের প্রথম গানটি এক্সপেরিমেন্টাল ট্র্যাক ছিল। আর নতুন গানে উনি আমার ডিফারেন্ট একটা ট্র্যাকচারের ভয়েস ইন্ট্রিডিউজ করছেন। আমার ভয়েসে যে এমন গানও সুন্দর লাগতে পারে সেটা উনি ডিসকাভার করেছেন। উনি যেভাবে বলেছেন, আমি সেভাবে গাওয়ার চেষ্টা করেছি।’
‘মন বোঝে না’ গানটি নিয়ে হাবিব ওয়াহিদ বলেন, ‘আমার চ্যানেলে গত ২ বছরের ধারাবাহিকতায় নিয়মিতই নতুন গান আসছে। এই গানটি তারই অংশ। গানটি গত বছরে শেষ করা হলেও নতুন বছরে যেহেতু মুক্তি পেয়েছে, তাই এটাকে আমরা নতুন বছরের গান বলছি। আর এই গানের মুডটা আমার অন্য গানগুলো থেকে আলাদা।’
দেবশ্রী অন্তরার সঙ্গে এটি হাবিবের দ্বিতীয় গান। এর আগে অন্তরাকে নিয়ে হাবিব গেয়েছিলেন ‘প্রেমে পড়া মন’ শিরোনামের গান। অন্তরাকে নিয়ে নতুন গান করা প্রসঙ্গে হাবিব বলেন, ‘যেকোনো কণ্ঠশিল্পীকে বোঝার জন্য আমার কাছে প্রথম কাজটা গুরুত্বপূর্ণ। কারণ এতে করে তার ভয়েস নিয়ে আমি প্রপার ইমাজিনেশন করতে পারি। প্রতিটি মানুষের কণ্ঠেই ডিফারেন্ট ও ইউনিক ব্যাপার থাকে। একজন সুরকার ও কম্পোজার হিসেবে আমি সব সময় সেই ভিন্নতাটাকে খোঁজার চেষ্টা করি। দেবশ্রী অন্তরার ভয়েস আমার কাছে বেশ আলাদা মনে হয়েছে। সাম্প্রতিক সময়ে বলিউডে জনপ্রিয়তা পাওয়া শিল্পা রাওয়ের ভয়েসের গঠন যেমন একটু ডিফারেন্ট, আমার কাছে দেবশ্রীর কণ্ঠটা ঠিক তেমন মনে হয়েছে।’

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
১ দিন আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
১ দিন আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১ দিন আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে