
কানাডার টরন্টোতে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের একমাত্র ছেলে নিবিড় কুমার। সংগীতশিল্পী প্রিতম আহমেদ ফেসবুক লাইভে বলেন, মোবাইল ফোনে তাঁর সঙ্গে কুমার বিশ্বজিতের ছোট ভাই অভিজিতের কথা হয়েছে। অভিজিৎ দে তাঁকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বর্তমানে টরন্টোর সেন্ট মাইকেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন নিবিড়। তবে তাঁর অবস্থা আশঙ্কাজনক।
এক ফেসবুক পোস্টে প্রিতম লেখেন, ‘আমাদের প্রিয় শিল্পী কুমার বিশ্বজিৎ দাদার ছেলে নিবিড় কানাডায় রোড অ্যাক্সিডেন্টে আহত হয়েছে। বর্তমানে টরন্টোর সেন্ট মাইকেল হাসপাতালে চিকিৎসাধীন আছে। ওর শারীরিক অবস্থা জানাতে ডাক্তাররা আরও ৬ থেকে ১৮ ঘণ্টা পর্যবেক্ষণ করবেন। আমার সঙ্গে এই মুহূর্তে হাসপাতালে অবস্থানরত ওর কাকু অভিজিৎ দের কথা হয়েছে। অযথা না জেনে কেউ বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করবেন না। বাচ্চাটার জন্য দোয়া করেন।’
স্থানীয় সময় গত সোমবার রাত সাড়ে ১১টায় হাইওয়ে-৪২৭ মহাসড়কের দুন্দাস স্ট্রিট ওয়েস্ট এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। সিবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়।
এক টুইট বার্তায় অন্টারিও প্রাদেশিক পুলিশ জানিয়েছে, গাড়িতে থাকা চারজনকে শনাক্ত করা হয়েছে। তাঁরা বাংলাদেশ থেকে শিক্ষার্থী ভিসায় টরন্টোতে বসবাস করছিলেন। নিহতদের মধ্যে ২০ বছর বয়সী দুজন তরুণ-তরুণী রয়েছেন। নিহত আরেকজন ১৭ বছর বয়সী কিশোর। ২১ বছর বয়সী এক যুবক গাড়িটি চালাচ্ছিলেন। দুর্ঘটনায় তিনি আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে প্রাণে বাঁচলেও তাঁর অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে, হতাহতদের পরিবারকে এ বিষয়ে অবহিত করা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার সময় ঘটনাস্থলেই দুজন নিহত হন, অন্যজনকে হাসপাতালে নেওয়ার পর মারা যান। তবে কানাডার পুলিশ বা দেশটির গণমাধ্যমে হতাহত শিক্ষার্থীদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
কানাডাপ্রবাসী বাংলাদেশিরা সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, নিহত তিন শিক্ষার্থী হলেন— শাহরিয়ার খান, অ্যাঞ্জেলা বাড়ৈ, আরিয়ান দীপ্ত।
টরন্টো পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় গাড়িটি অতিরিক্ত গতিতে চলছিল। সড়ক বিভাজকে ধাক্কা লেগে গাড়িটি উল্টে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান এবং হতাহতদের উদ্ধার করেন।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৯ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৯ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৯ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৯ ঘণ্টা আগে