বৃষ্টি নিয়ে গান গাইলেন ফাহমিদা নবী। শিরোনাম ‘মেঘলা আকাশ’। ‘মেঘলা আকাশ ভেঙে পড়ে আমার জানালায়, সময়গুলো থমকে যেন যায়’—এমন কথায় গানটি লিখেছেন আব্দুল ও সোহানা দম্পতি। সুর ও সংগীত আয়োজনের পাশাপাশি ফাহমিদা নবীর সঙ্গে দ্বৈতকণ্ঠ দিয়েছেন আব্দুল ।
নতুন এ গান নিয়ে ফাহমিদা নবী জানান, আগামী মাসের শুরুতে সিলেটে গানটির ভিডিওর শুটিং করা হবে। এরপর ইউটিউবে প্রকাশ করা হবে ভিডিওসহ গানটি।
ফাহমিদা নবী বলেন, ‘এর আগেও আমি বৃষ্টি নিয়ে গান গেয়েছি। কিন্তু আব্দুল ও সোহানার লেখা গানটি এত বেশি ভালো লেগেছে, যা ভাষায় প্রকাশের নয়। গানের কথা ও সুরের এত চমৎকার মেলবন্ধন আগে আমার কোনো বৃষ্টির গানে পাইনি। গানটি নিয়ে আমি ভীষণ আশাবাদী ও উচ্ছ্বসিত।’
ফাহমিদা নবীর কণ্ঠে সর্বশেষ প্রকাশিত হয়েছে ‘বন্ধু হারিয়ে গেল’ শিরোনামের গানটি। এ গানের সুর করেছিলেন প্রয়াত বর্ণ চক্রবর্ত্তী। নিজের সুর করা নতুন গান নিয়েও কাজ করছেন ফাহমিদা নবী। শিগগির গানগুলো একে একে প্রকাশ করবেন ইউটিউবে।

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
৪ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
৪ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
৪ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১৬ ঘণ্টা আগে