বিজয় দিবসের পর স্বাধীনতা দিবসের কনসার্ট আয়োজন করেছে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন। এবার শুধু ঢাকায় নয়, একসঙ্গে চারটি শহরে অনুষ্ঠিত হবে কনসার্ট। ১১ এপ্রিল ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় স্বাধীনতা কনসার্ট আয়োজনের ঘোষণা দিয়েছিল সংগঠনটি। তবে শুক্রবার ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে কর্মসূচির প্রতি একাত্মতা ঘোষণা করে এক দিন পিছিয়ে দেওয়া হয়েছে স্বাধীনতা কনসার্ট। ১১ এপ্রিলের পরিবর্তে একই ভেন্যুতে ১২ এপ্রিল অনুষ্ঠিত হবে এই আয়োজন।
সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘গাজা এবং রাফায় ইসরায়েলি গণহত্যা ও বর্বরোচিত হামলা চলছে। সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষ থেকে এই হামলার তীব্র নিন্দা জানাই। দ্য ওয়ার্ল্ড স্টপ ফর গাজা কর্মসূচিকে আমার সমর্থন করি। ১১ এপ্রিল দেশের চার শহরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল স্বাধীনতা কনসার্ট। শুক্রবার আমরা ধর্মপ্রাণ মুসলমানেরা একাত্ম হয়ে এই ন্যক্কারজনক গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে অংশ নেব, তাই ১১ এপ্রিলের পরিবর্তে ১২ এপ্রিল একই স্থানে অনুষ্ঠিত হবে সবার আগে বাংলাদেশের স্বাধীনতা কনসার্ট।’
১৬ ডিসেম্বরের মতো এবারও ঢাকার কনসার্টের ভেন্যু মানিক মিয়া অ্যাভিনিউ। প্রধান আকর্ষণ হিসেবে পারফর্ম করবেন নগর বাউল জেমস। ঢাকায় আরও গাইবে ব্যান্ড ফিডব্যাক, শিরোনামহীন, পাওয়ারসার্জ, আপেক্ষিক, আফটার ম্যাথ, সংগীতশিল্পী প্রীতম হাসান, জেফার, পড়শী, ফেরদৌস ওয়াহিদ, মিলা, আগুন, হায়দার হোসেন, অনিমেষ রায়, সোহান আলী, আবরার শাহরিয়ার, মাহতিম সাকিব, সেলিম চৌধুরী, আলেয়া বেগম ও মিফতা জামান।
চট্টগ্রামের স্বাধীনতা কনসার্ট অনুষ্ঠিত হবে এম এ আজিজ স্টেডিয়ামে। এ ছাড়া খুলনা জেলা স্টেডিয়াম ও বগুড়া আলতাফুন্নেছা খেলার মাঠে হবে সবার আগে বাংলাদেশ আয়োজিত এই কনসার্ট। গাইবেন দেশের জনপ্রিয় শিল্পীরা। ১২ এপ্রিল চার শহরে একযোগে বেলা ৩টায় শুরু হবে মূল আয়োজন। চলবে রাত ১১টা পর্যন্ত।

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
৫ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
৫ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
৫ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১৭ ঘণ্টা আগে