
চলতি মাসের শুরুতে প্রকাশ পাওয়া ‘তাতেরি’ গান নিয়ে সমালোচনায় পড়েছেন ভারতীয় র্যাপার বাদশা। গানটিতে নারী ও শিশুদের অবমাননা করা হয়েছে—এমন অভিযোগ তুলে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের জাতীয় মহিলা কমিশন (এনসিডব্লিউ)। গান নিয়ে এমন বিতর্কের মাঝেই বিয়ে করলেন বাদশা। পাঞ্জাবি অভিনেত্রী ও মডেল ইশা রিখির সঙ্গে গাঁটছড়া বাঁধলেন তিনি। এটি বাদশার দ্বিতীয় বিয়ে।
ইশার মা পুনম সোশ্যাল মিডিয়া মেয়ের বিয়ের ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে বাদশার পরনে পাঞ্জাবি, মাথায় পাগড়ি। অন্যদিকে ইশার পরনে লাল জামা, গায়ে সোনার গয়না।
ছবির সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছেন পুনম। সেই ভিডিওতে বাদশা ও ইশাকে মালাবদল করতে দেখা যাচ্ছে; রয়েছে তাঁদের খুনসুটির মুহূর্ত। তবে কবে তাঁদের বিয়ে হয়েছে সেটা উল্লেখ করেননি পুনম। এ ছাড়া বাদশা কিংবা ইশা—কেউই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।
উল্লেখ্য, ২০১২ সালে প্রথমবার বিয়ে করেন বাদশা। তাঁর প্রথম স্ত্রীর নাম জেসমিন। ২০১৯ সালে তাঁদের দাম্পত্য জীবনে ফাটল ধরে। এর পর থেকেই আলাদা থাকতে শুরু করেন তাঁরা। ২০২০ সালে তাঁদের আট বছরের দাম্পত্যজীবনের ইতি ঘটে। তাঁদের ঘরে রয়েছে এক মেয়ে। প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর থেকেই ইশার সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল বাদশার।

হলিউড অভিনেত্রী ভ্যালেরি পেরিন মারা গেছেন। গতকাল ২৩ মার্চ লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিলসে অভিনেত্রীর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
৩ ঘণ্টা আগে
সাবেক স্ত্রী ও তাঁর পরিবারের ওপর হামলা, লুটপাট এবং অসুস্থ সন্তানের চিকিৎসায় বাধা দেওয়ার অভিযোগে নাট্যপ্রযোজক মো. সরোয়ার জাহানকে গ্রেপ্তার করেছে কাফরুল থানা-পুলিশ। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
৪ ঘণ্টা আগে
‘রাক্ষস’ সিনেমা দিয়ে ঢালিউডে অভিষেক হলো টালিউড অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের। সিনেমা মুক্তির আগেই সুস্মিতা জানিয়েছিলেন, ঈদের সময় দর্শকের সঙ্গে নিজের প্রথম ঢালিউড সিনেমা উপভোগ করতে চান। প্রথম দিন না পারলেও ঈদের তৃতীয় দিন দর্শকের সঙ্গে রাক্ষস দেখলেন সুস্মিতা।
১২ ঘণ্টা আগে
দীর্ঘদিন ধরেই স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে আছেন সংগীতশিল্পী এস আই টুটুল। সেখান থেকেই সংগীতচর্চা করে যাচ্ছেন তিনি। এই রোজার ঈদ উপলক্ষে প্রকাশ করেছেন দুটি নতুন গান ‘বন্ধু কেউ নয়’ এবং ‘তুমি কৃষক ভালো না’। বন্ধু কেউ নয় শিরোনামের গানটি প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করেছেন এস আই টুটুল।
১ দিন আগে