
মেহেদি হাসান হৃদয় পরিচালিত ‘রাক্ষস’ সিনেমায় অভিনয় করেছেন টালিউড অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। এটি তাঁর প্রথম ঢাকাই সিনেমা। সিনেমা মুক্তির আগেই সুস্মিতা জানিয়েছিলেন ঈদের সময় দর্শকের সঙ্গে নিজের প্রথম ঢালিউড সিনেমা উপভোগ করতে চান। প্রথম দিন না পারলেও ঈদের তৃতীয় দিন দর্শকের সঙ্গে রাক্ষস দেখলেন সুস্মিতা।
সিনেমা দেখার পর সুস্মিতা বলেন, ‘বড় পর্দায় দর্শকের সঙ্গে রাক্ষস দেখে আমি খুব খুশি। হলে ভেতর ইমোশনাল হয়ে গিয়েছিলাম। নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে যে আমি এখানে কাজ করতে পারছি। দর্শক যদি এভাবে ভালোবাসা দেয়, এখানে আরও অনেক কাজ করতে চাই।’
সুস্মিতা আরও বলেন, ‘শুটিংয়ের সময় যখন বাংলাদেশে এসেছিলাম, তখন বলেছিলাম আমি সবার ভালোবাসা পেতে চাই। হল ভিজিটের সময় দর্শকের প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছে, সেটা আমি পাচ্ছি। সবাই আমাকে অনেক ভালোবাসা দিচ্ছে। দর্শকের এই ভালোবাসায় আমি খুব খুশি এবং কৃতজ্ঞ।’

রাক্ষসে সুস্মিতার নায়ক সিয়াম আহমেদ। সহশিল্পীকে নিয়েও প্রশংসা করেন অভিনেত্রী। জানালেন শুটিংয়ের সময় সিয়াম খুব সহায়তা করেছেন তাঁকে। শুটিং করতে গিয়ে তাঁদের মধ্যে দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে।
২০২১ সালে ‘প্রেম টেম’ সিনেমা দিয়ে টালিউডে অভিষেক হয় সুস্মিতার। এরপর কাজ করেছেন ‘চেঙ্গিজ’, ‘মানুষ’সহ একাধিক সিনেমায়। এবার রাক্ষস দিয়ে যাত্রা শুরু করলেন বাংলাদেশি সিনেমায়।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
১ দিন আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
১ দিন আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১ দিন আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে