শেষ হলো কান উৎসবের এবারের আসর। উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম জিতল যুক্তরাষ্ট্রের শন বেকার পরিচালিত সিনেমা ‘আনোরা’। নির্মাতার হাতে পুরস্কার তুলে দেন মার্কিন পরিচালক জর্জ লুকাস। এর আগে তাঁর হাতে সম্মানসূচক স্বর্ণপাম তুলে দেন আরেক কিংবদন্তি নির্মাতা ফ্রান্সিস ফোর্ড কপোলা।
শন বেকার পুরস্কারটি উৎসর্গ করেছেন, ‘সব যৌনকর্মীকে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ’। পুরস্কার জয়ের পর প্রাথমিক প্রতিক্রিয়ায় শন বেকার বলেন, ‘আজ রাতে কী হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না!’
স্বর্ণপাম জেতা ‘আনোরা’ সিনেমাটি নিয়ে এবার তেমন আলোচনা ছিল না। পুরস্কারের সম্ভাবনা নিয়ে সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনেও জায়গা পায়নি সিনেমাটি। কিন্তু ফ্রান্সিস ফোর্ড কপোলা, আলী আব্বাসি, জ্যাক অদিয়াঁর, ক্রোনেনবার্গ, জিয়া জ্যাং-কির মতো নির্মাতাদের টপকে শেষ পর্যন্ত স্বর্ণপাম জিতল শন বেকারের সিনেমাটি। কমেডি-ড্রামা ঘরানার এই সিনেমায় অভিনয় করেছেন মাইকি ম্যাডিসন। এক যৌনকর্মীর জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি।
শনিবার (২৫ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে শুরু হওয়া উৎসবের সমাপনী আয়োজনে স্বর্ণপামজয়ী ছবির নাম ঘোষণা করেন মূল প্রতিযোগিতা বিভাগের বিচারকদের প্রধান আমেরিকান পরিচালক গ্রেটা গারউইগ। পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে ছিল এই আয়োজন।
এবারের আসরে মূল প্রতিযোগিতা বিভাগে বিচারক হিসেবে গ্রেটার নেতৃত্বে কাজ করেছেন আমেরিকান অভিনেত্রী লিলি গ্ল্যাডস্টোন, ফরাসি অভিনেত্রী এভা গ্রিন, লেবানিজ পরিচালক ও চিত্রনাট্যকার নাদিন লাবাকি, তুর্কি চিত্রনাট্যকার ও আলোকচিত্রী এব্রু জেলান, জাপানিজ পরিচালক হিরোকাজু কোরি-এদা, ইতালিয়ান অভিনেতা পিয়ারফ্রান্সেসকো ফাভিনো, স্প্যানিশ পরিচালক ও চিত্রনাট্যকার হুয়ান আন্তোনিও বায়োনা, ফরাসি অভিনেতা-প্রযোজক ওমর সি।

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
৯ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
৯ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
৯ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১ দিন আগে