অস্কারজয়ী প্রযোজক জন ল্যান্ডাউ মারা গেছেন। গত শুক্রবার (৫ জুলাই) ৬৩ বছর বয়সে মারা যান তিনি। বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ক্যানসারে মৃত্যু হয়েছে হলিউডের জনপ্রিয় এ প্রযোজকের। জেমস ক্যামেরন পরিচালিত ‘টাইটানিক’ ও ‘অ্যাভাটার’ এর মতো সিনেমার সহ-প্রযোজনায় ছিলেন ল্যান্ডাউ।
জেমস ক্যামেরনের প্রযোজনা সংস্থা ‘লাইটস্টর্ম এন্টারটেইনমেন্টের’ প্রধান অপারেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন ল্যান্ডাউ। ক্যামেরনের সঙ্গে জুটি বাঁধার আগে, তিনি ‘টুয়েন্টিথ সেঞ্চুরি ফক্স’-এর ফিচার ফিল্ম প্রোডাকশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ছিলেন। এই ভূমিকায়, তিনি ‘ডাই হার্ড ২’, ‘মিসেস ডাউটফায়ার’ এবং ‘পাওয়ার রেঞ্জারস’ এর মতো চলচ্চিত্র নির্মাণের তত্ত্বাবধান করেন।
১৯৯৭ সালে ‘টাইটানিক’ দিয়ে ল্যান্ডাউ প্রযোজকের খাতায় নাম লিখান। ক্যামেরন পরিচালিত সিনেমাটি প্রথম চলচ্চিত্র হিসেবে বিশ্বব্যাপী ১ বিলিয়ন ডলারের বেশি আয় করে এবং সেরা ছবি সহ ১১টি ক্যাটাগরিতে অস্কার জিতে।
জন ল্যান্ডাউর মৃত্যুতে হলিউডে শোকের ছায়া নেমে এসেছে। গতকাল শনিবার শোকবার্তা দিয়েছেন জেমস ক্যামেরন।
এ ছাড়া ডিজনি এন্টারটেইনমেন্টের কো-চেয়ারম্যান জন বার্গম্যান এক বিবৃতিতে ল্যান্ডাউ-এর প্রশংসা করে লিখেছেন, ‘জন ছিলেন একজন স্বপ্নদর্শী যার অসাধারণ প্রতিভা এবং আবেগ বড় পর্দায় কিছু অবিস্মরণীয় গল্প নিয়ে এসেছে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে অসাধারণ অবদান একটি অমোঘ চিহ্ন রেখে গেছে। তিনি একজন আইকনিক এবং সফল প্রযোজক ছিলেন।’

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৪ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৪ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৪ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৪ ঘণ্টা আগে