চার দশকের বেশি সময়ের অভিনয়জীবন টম ক্রুজের। এই দীর্ঘ সময়ে উপহার দিয়েছেন অনেক প্রশংসিত ও ব্লকবাস্টার সিনেমা। কিন্তু অভিনয়ের সর্বোচ্চ স্বীকৃতি অস্কার থেকেই এত দিন বঞ্চিত ছিলেন তিনি। সেই অপ্রাপ্তি ঘুচল এবার। অস্কারের গভর্নরস অ্যাওয়ার্ডসে সম্মানজনক পুরস্কার উঠল টমের হাতে। গতকাল লস অ্যাঞ্জেলেসে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তাঁকে গভর্নরস অ্যাওয়ার্ডসের সম্মাননা জানায় একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।
বহুল প্রতীক্ষিত এই পুরস্কার টমের হাতে তুলে দেন মেক্সিকান পরিচালক আলেহান্দ্রো গনজালেস ইনারিতু। তাঁর পরবর্তী সিনেমাতেই কাজ করছেন অভিনেতা। টমের হাতে পুরস্কারটি তুলে দেওয়ার সময় অতিথিরা দাঁড়িয়ে, হাততালি দিয়ে এই বিশেষ মুহূর্ত উদ্যাপন করেন। আবেগে টমের চোখ অশ্রুসিক্ত হয়ে ওঠে। আবেগঘন বক্তব্যে হলিউডের সহকর্মীদের প্রতি, সিনেমার ঐক্যবদ্ধ শক্তির প্রতি শ্রদ্ধা জানান ‘মিশন: ইমপসিবল’ তারকা।
টম ক্রুজ বলেন, ‘সিনেমা আমাকে সারা বিশ্বে পৌঁছে দিয়েছে। ভিন্ন ভিন্ন সংস্কৃতি ও বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল হতে সহায়তা করেছে। আমাকে শিখিয়েছে মানবিকতা। যে যেখান থেকেই আসি না কেন, থিয়েটারে কিন্তু আমরা সবাই এক। একসঙ্গে হাসি, একসঙ্গে উপভোগ করি, আশাবাদী হই; এটাই শিল্পের শক্তি। এ কারণে সিনেমা আমার কাছে এত গুরুত্বপূর্ণ। আমি শুধু সিনেমা বানাই না, আমার জীবনটাই সিনেমা।’
সিনেমার প্রতি কীভাবে তাঁর ভালোবাসা জন্মেছিল, টম জানান সেটাও। বলেন, ‘খুব অল্প বয়সে সিনেমার প্রতি আমার ভালোবাসা শুরু হয়। অন্ধকার থিয়েটারে হঠাৎ আলোর রশ্মি নেমে এল। ওপরের দিকে তাকিয়ে দেখলাম, পর্দাজুড়ে যেন বিস্ফোরণ হচ্ছে। হঠাৎ আমার চেনা জগৎটা বদলে গেল। মনে হলো, পৃথিবীটা আমার সামনে ধীরে ধীরে বড় হয়ে উঠছে। মনের ভেতরে জেগে উঠল অভিযানের ক্ষুধা, জ্ঞানের ক্ষুধা, মানবতা ও ভিন্ন ভিন্ন চরিত্র বোঝার এবং গল্প বলার ক্ষুধা। সেই থেকে সিনেমার সঙ্গে পথ চলছি।’
এর আগে অস্কারে চারবার মনোনয়ন পেয়েছেন টম ক্রুজ। ১৯৯০ সালে ‘বর্ন অন দ্য ফোর্থ অব জুলাই’ ও ১৯৯৭ সালে ‘জেরি ম্যাগুয়ের’ সিনেমার জন্য সেরা অভিনেতা হিসেবে, ২০০০ সালে ‘ম্যাগনোলিয়া’ সিনেমার জন্য পার্শ্ব-অভিনেতা হিসেবে এবং ২০২৩ সালে ‘টপ গান: ম্যাভেরিক’ সিনেমার জন্য প্রযোজক হিসেবে মনোনয়ন পান। তবে কোনোবারই পুরস্কার হাতে ওঠেনি তাঁর। অবশেষে ৬৩ বছর বয়সে এসে টমের হাতে উঠল বহুল প্রতীক্ষিত অস্কার।
এবারের গভর্নরস অ্যাওয়ার্ডসে শুধু টম ক্রুজ নন, সম্মানজনক পুরস্কার পেয়েছেন আরও তিনজন। প্রোডাকশন ডিজাইনার উইন থমাস, অভিনেত্রী ও কোরিওগ্রাফার ডেবি অ্যালেন এবং সংগীতশিল্পী ডলি পার্টন। তাঁদের প্রতিও কৃতজ্ঞতা ও শ্রদ্ধা প্রকাশ করেন টম ক্রুজ।

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
২ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
২ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
২ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১৪ ঘণ্টা আগে