জাপানের প্রখ্যাত অ্যানিমেটর হায়াও মিয়াজাকি আবারও অস্কার জিতলেন। তাঁর নির্মিত শেষ সিনেমা ‘দ্য বয় অ্যান্ড দ্য হেরন’ দিয়ে দ্বিতীয়বারের মতো অস্কার জিতলেন তিনি। ৮২ বছর বয়সী নির্মাতা ২০১৬ সালে ঘোষণা দিয়েছিলেন, এটিই হবে তাঁর শেষ সিনেমা। সিনেমাটির মাধ্যমে প্রথমবারের মতো গোল্ডেন গ্লোব পুরস্কারও জিতেছিলেন তিনি।
ডিজনির ‘এলিমেন্টাল’ ও সনির ‘স্পাইডার-ম্যান: একরোস দ্য স্পাইডার-ভার্স’, ‘নিমোনা’ ও ‘রোবট ড্রিমস’কে পরাজিত করে সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্মের পুরস্কার জিতেছেন মিয়াজাকি।
‘দ্য বয় অ্যান্ড দ্য হেরন’ একটি ছোট বালকের গল্প বলে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটি রহস্যময় কল্পনার জগতে তার মাকে খুঁজছিল। গেঞ্জাবুরো ইয়োশিনোর ১৯৩৭ সালের উপন্যাস ‘হাউ ডু ইউ লিভ?’ এর পাশাপাশি ধারণা করা হচ্ছে মিয়াজাকির নিজের জীবন থেকেও কিছুটা অনুপ্রাণিত এই অস্কার বিজয়ী ফিল্মটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিয়াজাকির নিজের পরিবারও বাস্তুচ্যুত হয়েছিল, যা ফিল্মের মূল চরিত্রদের সঙ্গেও দেখানো হয়েছে।
সিনেমাটি বানাতে মিয়াজাকি প্রায় এক দশকের মত সময় নিয়েছেন। গত বছরের ১৪ জুলাই জাপানের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। তখন জাপানের গরম ও আর্দ্র আবহাওয়া উপেক্ষা করেও দর্শক ছবিটি দেখতে ভিড় করে থিয়েটারে। প্রেক্ষাগৃহের সামনে উৎসুক জাপানিরা হুমড়ি খেয়ে পড়ে।
মিয়াজাকি অ্যানিমেশন কোম্পানি স্টুডিও জিবলির সহপ্রতিষ্ঠাতা। ইতিহাসের অন্যতম প্রতিভাবান অ্যানিমেশন নির্মাতা বলা হয় তাঁকে। তাঁর অন্য সব ছবির মতো নতুন ছবিটি মুক্তির ক্ষেত্রেও ততটা জাঁকজমকপূর্ণ আয়োজন করা হয়নি।
অস্কারজয়ী ‘স্পিরিটেড অ্যাওয়ে’ কিংবা ‘গ্রেভ অব দ্য ফায়ারফ্লাইস’, ‘মাই নেইবার টটোরো’, ‘প্রিন্সেস মনোনোক’-এর মতো বহু কালজয়ী অ্যানিমেটেড ছবি নির্মাণ করেছেন মিয়াজাকি ও তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান জিবলি।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৩ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৩ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৩ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৩ ঘণ্টা আগে