আরও আগেই ভারতে যাওয়ার কথা ছিল নায়ক শাকিব খানের। সেখানে পুরো টিম অপেক্ষা করছে তাঁর জন্য। ‘দরদ’ সিনেমার শুটিং শুরু হওয়ার কথা ছিল ২০ অক্টোবর। কিন্তু ভিসার জটিলতায় বিলম্বযাত্রা। আজ তাই ভারতের উদ্দেশে রওনা দিলেন শাকিব। বিমানবন্দরে গিয়ে দেখা হয়ে গেল আরেক নায়ক আরিফিন শুভর সঙ্গে। তিনিও যাচ্ছেন ভারতে। সেখানে ২৭ অক্টোবর মুক্তি পাচ্ছে শুভ অভিনীত ‘মুজিব: একটি জাতির রূপকার’। সিনেমার প্রচারণায় অংশ নিতেই শুভর ভারতযাত্রা। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে সিনেমাটি তৈরি হয়েছে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায়। ১৩ অক্টোবর দেশে মুক্তি পেয়েছে সিনেমাটি।
শাকিব ও শুভ—দুজনেই যাচ্ছেন মুম্বাই, একই এয়ারলাইনসে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা হতেই আনন্দে জড়িয়ে ধরলেন একে অপরকে। তুললেন ছবি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিতেই দুই তারকার ভক্তরা মুখর হয়েছেন নানা মন্তব্যে। ফেসবুকে শাকিব লিখেছেন, ‘দরদ সিনেমার শুটিংয়ে যাচ্ছি ইন্ডিয়া। ঢাকা এয়ারপোর্টে হঠাৎ দেখা আরিফিন শুভর সঙ্গে। তার গন্তব্য “মুজিব: একটি জাতির রূপকার” সিনেমার ভারতে মুক্তি। লাউঞ্জে গল্পে উঠে এল মুজিব সিনেমা নিয়ে তার স্ট্রাগল, তার ত্যাগ, পরিশ্রম ও অধ্যবসায়। শোনাল স্বপ্নের কথাও। ওর চোখে চকচক করছিল উচ্ছ্বাস। আমি সত্যিই তোমাকে নিয়ে অনেক গর্বিত শুভ। অনেক শুভকামনা।’
সপ্তাহখানেক আগেই ভারতে যাওয়ার কথা ছিল শাকিব খানের। ভিসার জটিলতায় তা হয়নি। ২২ অক্টোবর ভিসা হাতে পান শাকিব। তাই আজ সকালে উড়াল দিলেন ভারতে। সেখানে অপেক্ষায় রয়েছেন ‘দরদ’-এর নির্মাতা অনন্য মামুন, বলিউড নায়িকা সোনাল চৌহানসহ পুরো ইউনিট। শাকিব পৌঁছানোর পর হবে স্ক্রিপ্ট রিডিং সেশন, ফটোশুট ও প্রেস কনফারেন্স। ২৭ অক্টোবর বারানসীতে শুরু হবে শুটিং। বাংলার সঙ্গে হিন্দি, তামিল, তেলুগু ও মালয়ালম ভাষায়ও মুক্তি পাবে ‘দরদ’।
অন্যদিকে, শুভ অভিনীত ‘মুজিব’ সারা দেশে চলছে দ্বিতীয় সপ্তাহে। প্রথম সপ্তাহে ১৫৩টি হলে মুক্তি পেলেও এ সপ্তাহে হলসংখ্যা বেড়ে ১৬৪ হয়েছে। ২৭ অক্টোবর সিনেমাটি মুক্তি পাবে ভারতে। সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের শ্যাম বেনেগাল। এতে শুভ অভিনয় করেছেন বঙ্গবন্ধুর চরিত্রে।

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
৭ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
৭ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
৭ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
২০ ঘণ্টা আগে