
কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে স্থান করে নিয়েছে আদনান আল রাজীব পরিচালিত ‘আলী’। কানের স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিভাগে দেশের কোনো সিনেমার তালিকাবদ্ধ হওয়ার ঘটনা এটাই প্রথম। এবার জানা গেল কান উৎসবের মার্শে দ্যু ফিল্মে প্রদর্শিত হবে এবাদুর রহমানের সিনেমা ‘বাঙালি বিলাস’।
প্রতিবছরের মতো কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে এবারও থাকছে নানা আয়োজন। নির্মাতা এবাদুর জানিয়েছেন, ১৩ মে থেকে ২৫ মে পর্যন্ত ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে বাঙালি বিলাস নিয়ে উপস্থিত থাকবেন তিনি। মার্শে দ্যু ফিল্ম বিভাগে ১৮ মে এজেন্ট এবং ডিস্ট্রিবিউটরদের বাঙালি বিলাস দেখানো হবে বলে জানান এই নির্মাতা।
যৌনতা, নারীবাদ, বিশ্বাসঘাতকতা এবং রাজনীতিকে একত্র করে নির্মিত হয়েছে বাঙালি বিলাস। নির্মাতা জানান, এখানে রয়েছে ‘ফিল্ম-উইদিন-এ-ফিল্ম’ কাঠামো; যেখানে দুটি মুসলিম নারী চরিত্র—মিত্রা ও রুশতী এক নির্মাতার হাত থেকে নিজেদের শরীর ও ভাষার নিয়ন্ত্রণ ছিনিয়ে নেওয়ার লড়াইয়ে নামে। ১৯০ মিনিট দৈর্ঘ্যের সিনেমাটি নির্মিত হয়েছে বাংলা ও ইংরেজি ভাষায়। সিনেমার ইংরেজি নাম ‘ট্র্যাকটাস বেঙ্গালিয়াম’।
এবাদুর রহমান বলেন, ‘বাঙালি বিলাস শুধু একটি সিনেমা নয়, এটি একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রতিক্রিয়া। এখানে নারী, শরীর ও বিশ্বাসের প্রশ্নকে নতুনভাবে হাজির করার চেষ্টা করেছি, যেখানে প্রথাগত বাঙালি সিনেমার কাঠামোকে সচেতনভাবেই ভেঙে ফেলা হয়েছে।’
বাঙালি বিলাস সিনেমায় অভিনয় করেছেন ফারহানা হামিদ, নাঈমা তাসনিম, শতাব্দী ওয়াদুদ, আজাদ আবুল কালাম প্রমুখ। আরও আছেন ভারতীয় অভিনেত্রী ঋ সেন; যিনি ভারতীয় নির্মাতা কিউয়ের ‘গান্ডু’-তে অভিনয় করে আলোচিত হয়েছিলেন।
সিনেমাটির চিত্রগ্রহণে ছিলেন রাওয়ান সায়েমা ও মোহাম্মদ আরিফুজ্জামান। সম্পাদনা করেছেন বার্লিনের অস্কার লোসার এবং ঢাকার ইকবাল কবির জুয়েল। শব্দ পরিকল্পনা করেছেন ফিনল্যান্ডের মিকা নিনিমা। নির্মাতা এবাদুর জানিয়েছেন, বাঙালি বিলাস ইতিমধ্যে আন্তর্জাতিক পরিবেশক ও উৎসব আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করেছে।
১৩ মে ফ্রান্সের কান সৈকতে শুরু হবে কান চলচ্চিত্র উৎসব। ২৪ মে বিজয়ীদের নাম ঘোষণার মাধ্যমে শেষ হবে এবারের আয়োজন।

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
৯ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
৯ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
৯ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১ দিন আগে