
চলতি বছরের শুরুতেই জানা গিয়েছিল রোজার ঈদে মুক্তি পাবে এম রাহিম পরিচালিত সিনেমা ‘জংলি’। ইতিমধ্যে শুরু হয়েছে সিনেমার প্রচার। এবার এল জংলির বিশ্বব্যাপী মুক্তির ঘোষণা। ২৫ এপ্রিল বিদেশে মুক্তি পাবে সিনেমাটি।
গতকাল সোমবার জংলি সিনেমার নতুন পোস্টার প্রকাশ করে দেশের বাইরে মুক্তির তথ্য জানানো হয়। সিনেমাটি বিশ্বব্যাপী পরিবেশনার দায়িত্বে আছে দ্য অভি কথাচিত্র। প্রতিষ্ঠানটির কর্ণধার জাহিদ হাসান অভি জানান, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, আয়ারল্যান্ড, ইউকে, নিউজিল্যান্ড, সুইডেন, ইতালি, ফ্রান্স, জার্মানি, মালয়েশিয়া, আরব আমিরাত, বাহরাইন এবং ওমানে সিনেমাটির মুক্তি চূড়ান্ত হয়েছে।
জংলি সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শবনম বুবলী, প্রার্থনা ফারদিন দীঘি প্রমুখ। ইতিমধ্যে প্রকাশ পেয়েছে সিনেমার ‘জনম জনম’ শিরোনামের গান। প্রিন্স মাহমুদের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। গেয়েছেন তাহসান খান ও আতিয়া আনিসা। ভিডিওতে দেখা গেল সিয়াম ও দীঘির রোমান্স। সিনেমার ট্রিজার মুক্তির আগে প্রি-টিজেও দেখা গেছে এই দুজনকে। পোস্টার ছাড়া এখনো দেখা মেলেনি এ সিনেমার আরেক নায়িকা শবনম বুবলীর।
পোস্টার, গান, প্রি-টিজ দেখে ধারণা করা যায়, সিয়াম ও দীঘির মধ্যে থাকে প্রেমের সম্পর্ক। প্রেমিকার সঙ্গে ঘটে যাওয়া কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে বদলে যায় সিয়ামের জীবন। হয়ে ওঠে জংলি। এই কারণেই হয়তো প্রি-টিজ শেয়ার করে ফেসবুকে লেখা হয়েছে, ‘ভালো তো সবাই বাসে। কিন্তু কেউ ভালোবেসে জংলি হয় না!’ সে সময় তার জীবনে আগমন হয় বুবলীর।
পর্দায় জংলি হয়ে উঠতে চেষ্টার কোনো কমতি রাখেননি সিয়াম। চরিত্রটি বিশ্বাসযোগ্য করে তুলতে প্রায় সাত মাস চুল-দাড়ি কাটেননি তিনি। শুটিংয়ের পুরোটা সময় চরিত্রের মাঝেই যাপন করেছেন সিয়াম।
জংলির মুক্তির কথা ছিল গত কোরবানির ঈদের সময়। ঘোষণা এসেছিল গত রোজার ঈদে। তবে শেষ মুহূর্তে মুক্তির সিদ্ধান্ত থেকে সরে আসেন নির্মাতা। এম রাহিম বলেন, ‘তাড়াহুড়া করে কাজ শেষ করে কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ করতে চাইনি। তাই সে সময় রিলিজ দেওয়া হয়নি। আমি এবং আমার টিম চেয়েছিলাম, কোনো এক ফেস্টিভ্যালে যেন জংলি সিনেমাটি রিলিজ হয়। আমার বিশ্বাস প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখার পর সব দর্শক জংলিকে আপন করে নেবে।’

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
২ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
২ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
২ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
২ ঘণ্টা আগে