ঢাকা: করোনা পরিস্থিতিতে ওটিটি প্ল্যাটফর্মগুলো যেন আশার আলো হয়ে জ্বলছে। ঈদে মুক্তি পেতে যাচ্ছে বেশকিছু ওয়েব ফিল্ম ও সিরিজ। দেশের পাঁচটি ওটিটি প্ল্যাটফর্মে মোট ১১টি কনটেন্ট প্রকাশ পাবে ঈদুল ফিতরে।
সিনেম্যাটিক এ আসবে গোলাম সোহরাব দোদুলের ‘ডার্ক রুম’ ও সানি সানোয়ারের ‘বিলাপ’। প্যারাসাইকোলজিক্যাল থ্রিলার ‘ডার্ক রুম’ এ অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, তারিন ও বাঁধন। এবার ঈদে সবচেয়ে বেশি কনটেন্ট দেখাবে বঙ্গবিডি। সাহিত্যনির্ভর কনটেন্ট নির্মাণ করেছে তারা। এই কর্মযজ্ঞের নাম দিয়েছে ‘বঙ্গ বব’ বা ‘বঙ্গ বেডজ অব বুকস’। থাকছে ‘শহরে টুকরো রোদ’, ‘মরণোত্তম’, ‘চরের মাস্টার’, ‘আলিবাবা ও চালিচার’, ‘পাসওয়ার্ড, ‘হাকুল্লা’ ও ‘লাবনী’। এই সাতটি কনটেন্ট আগে টিভিতে প্রিমিয়ার হবে। তারপরই দর্শকরা এগুলো দেখতে পাবেন ওয়েব প্ল্যাটফর্মে।
এদিকে বিঞ্জ নিয়ে আসবে ক্রাইম থ্রিলার ‘বরফ কলের গল্প’। সিরিজটি পরিচালনা করেছেন শহিদ উন নবী। মূল চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন। সম্প্রতি প্রকাশ পেয়েছে এর ট্রেলার।
দেখুন ‘বরফ কলের গল্প’ ওয়েব সিরিজের ট্রেলার:
ইরোস নাও প্ল্যাটফর্মে প্রকাশ পাবে ‘সিক্স’ নামের একটি ওয়েব সিরিজ। এই সিরিজের মাধ্যমে প্রথমবারের মতো ওয়েব কনটেন্টে মুখ দেখাচ্ছেন সাদিয়া ইসলাম মৌ। ছয় পর্বের এ সিরিজে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, ইফতেখার আহমেদ ফাহমি, অপর্ণা ঘোষ ও ইয়াশ রোহান। ‘সিক্স’ নির্মাণ করেছেন তানিম পারভেজ।
এছাড়া রায়হান রাফি পরিচালিত ‘দ্য ডার্ক সাইড অব ঢাকা’ ওয়েব সিনেমাটি প্রকাশ পাবে আই থিয়েটারে। ঈদের সপ্তম বা অষ্টম দিন দেখা যাবে এটি। একই প্ল্যাটফর্মে দেখা যাবে অনন্য মামুন পরিচালিত ‘কসাই’। মাত্র ২০ টাকায় সাবস্ক্রিপশন করে দেখা যাবে ছবিটি।
লাইভ টেকনোলজিস দেখাবে পারিবারিক গল্পের টেলিফিল্ম ‘যদি আমি না থাকি’। বানিয়েছেন আশিকুর রহমান। অভিনয় করেছেন তারিক আনাম খান, মুনিরা মিঠু, ইরফান সাজ্জাদ, অপর্ণা ঘোষ ও সমু চৌধুরী। ঈদের অ্যাকশন আর ভায়োলেন্স নির্ভর কনটেন্টের ভিড়ে ‘যদি আমি না থাকি’ একমাত্র ফ্যামিলি ড্রামা।
দেখুন ‘যদি আমি না থাকি’ টেলিফিল্মের ট্রেলার:

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১২ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১২ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১২ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১২ ঘণ্টা আগে