গত জুন মাসে দেব এন্টারটেইনমেন্টের ব্যানারে সৃজিতের পরিচালনার কথা শোনা গিয়েছিল। টালিউড অভিনেতা দেব ও পরিচালক সৃজিত জানিয়েছিলেন, তাঁরা একসঙ্গে সিনেমা করবেন। সৃজিত পরিচালিত থ্রিলারে দেব ও রুক্মিণী মৈত্র তো থাকছেনই, আনন্দবাজার জানিয়েছে, সঙ্গে যোগ দিচ্ছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও স্বস্তিকা মুখোপাধ্যায়। এর সংগীতের দায়িত্বে রয়েছেন অনুপম রায়।
সংবাদমাধ্যম জানিয়েছে, সিনেমাটির নাম হতে পারে ‘টেক্কা’, প্রযোজনায় থাকছে দেব এন্টারটেইনমেন্ট। আগামী বছরের জানুয়ারি মাস থেকে এর দৃশ্য ধারণের কাজ শুরু হওয়ার কথা। ২০২৪-এর পূজায় সিনেমাটি মুক্তি পেতে পারে।
সৃজিত বরাবরই তাঁর পছন্দের অভিনেতাদের সঙ্গে কাজ করেন। সেই জায়গা থেকে পরমব্রত ও স্বস্তিকা তাঁর অন্যতম পছন্দের অভিনেতা। পরমব্রতর সঙ্গে ছয়টি সিনেমা করেছেন সৃজিত, স্বস্তিকার সঙ্গে তিনটি।
দেব ও পরমব্রত আগে ‘পাসওয়ার্ড’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন। আর দেব ও রুক্মিণীর সঙ্গে এই প্রথমবার কাজ করবেন সৃজিত। ‘দশম অবতার’-এর সময়ে তিনি রুক্মিণীকে প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
১ দিন আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
১ দিন আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১ দিন আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে