ঘুড্ডি ছবির নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকী মারা গেছেন গত সোমবার (১৮ সেপ্টেম্বর)। গুণী নির্মাতার দাফনের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে তাঁর পরিবার। আজ বৃহস্পতিবার আজিমপুর কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে সৈয়দ সালাহউদ্দিন জাকীকে শেষ শ্রদ্ধা জানানো হবে। এ তথ্য নিশ্চিত করেছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ।
নাসির উদ্দিন ইউসুফ বলেন, ‘সর্বজন শ্রদ্ধেয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত সৈয়দ সালাহউদ্দিন জাকীকে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানানো হবে। পরে জোহরের নামাজের পর দেড়টায় জানাজা অনুষ্ঠিত হবে ধানমন্ডির তাকওয়া মসজিদে। তারপর তাঁকে নিয়ে যাওয়া হবে চ্যানেল আই প্রাঙ্গণে। সেখানে শ্রদ্ধা জানানো শেষে আজিমপুর কবরস্থানে বাবা-মায়ের কবরে পাশে সৈয়দ সালাহউদ্দিন জাকীকে দাফন করা হবে।’
সৈয়দ সালাউদ্দিন জাকীর এক ছেলে ও এক মেয়ে। তাঁরা দুজনেই কানাডায় থাকেন। যে কারণে নির্মাতার দাফনের বিষয়ে দু’দিন পরের সিদ্ধান্ত নেওয়া হয়। সৈয়দ সালাহউদ্দীন জাকীর অন্যতম কৃতিত্ব ১৯৮০ সালের চলচ্চিত্র ‘ঘুড্ডি’। এই ছবির কাহিনি লিখে শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। ২০২১ সালে একুশে পদক লাভ করেন তিনি। বাংলাদেশ ফিল্ম সোসাইটি আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব ছিলেন তিনি।
সম্প্রতি তিনি ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় দুটি চলচ্চিত্রের কাজ শেষ করেন। একটি’ অপরাজেয় একা’ অন্যটি’ ক্রান্তিকাল’। ‘অপরাজেয় একা’ সেই নামের ছবিটি মুক্তির অপেক্ষায় আছে।
ঘুড্ডি বাংলা ছবির ইতিহাসে একটি মাইলফলক। সিনেমার প্রধান দুটি চরিত্রে অভিনয় করেন রাইসুল ইসলাম আসাদ ও সুবর্ণা মুস্তাফা। এই সিনেমায় কাওসার আহমেদ চৌধুরীর লেখা ও হ্যাপি আখান্দের গাওয়া ‘আবার এল যে সন্ধ্যা’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।
এরপর ‘লাল বেনারসি’, ‘আয়না বিবির পালা’সহ বেশ কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করেন। নব্বই দশকের শেষ দিকে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হিসেবেও কর্মরত ছিলেন তিনি।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে