
ব্রেন টিউমারে আক্রান্ত চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন। লন্ডনে অস্ত্রোপচারের পর এখন চলছে কেমোথেরাপি। এ খবর প্রকাশ্যে আসার পর তাঁকে নিয়ে উদ্বিগ্ন শিল্পী থেকে ভক্ত—সবাই। সোশ্যাল মিডিয়ায় ইলিয়াস কাঞ্চনের জন্য দোয়া চেয়ে শাকিব খান জানালেন, অভিনেতার পাশে আছেন তিনি। এ ছাড়া সম্প্রতি এক অনুষ্ঠানে গিয়ে সবার কাছে ইলিয়াস কাঞ্চনের জন্য দোয়া চেয়েছেন অপু বিশ্বাস।
ফেসবুক পেজে ইলিয়াস কাঞ্চনের সুস্থতার জন্য প্রার্থনা করে আজ শাকিব খান লিখেছেন, ‘ইলিয়াস কাঞ্চন, আমাদের প্রিয় ও শ্রদ্ধাভাজন বড় ভাই, যার জীবনটাই এক আন্দোলনের প্রতীক, এক আলোর যাত্রা। রুপালি পর্দায় তিনি সবার ভালোবাসার নায়ক, বাস্তব জীবনে মানবতার সৈনিক। কাঞ্চন ভাই আজ দূর লন্ডনে চিকিৎসাধীন। দেশের কোটি মানুষের প্রার্থনা আছে তাঁর সঙ্গে। যেন আবার তিনি ফিরে আসেন আগের মতো উদ্যমী, হাস্যোজ্জ্বল, প্রেরণাদায়ী একজন মানুষ হয়ে। মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, কাঞ্চন ভাইকে দ্রুত আরোগ্য দান করুন; তাঁর জীবন হোক আরও সুস্থ, শান্তিময়। আমরা সবাই কাঞ্চন ভাইয়ের পাশে আছি ভালোবাসা ও দোয়ার বন্ধনে।’
সম্প্রতি এক অনুষ্ঠানে ইলিয়াস কাঞ্চনের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন অপু বিশ্বাস। সেই অনুষ্ঠানে অপু বলেন, ‘চলচ্চিত্রের সুপারস্টার আমাদের ইলিয়াস কাঞ্চন ভাই গুরুতর অসুস্থ। আমি বাংলা ভাষাভাষী মানুষের কাছে তাঁর জন্য দোয়া চাই। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।’
এ বছরের শুরু থেকে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন ইলিয়াস কাঞ্চন। অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে নানা পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, ইলিয়াস কাঞ্চনের মাথায় টিউমার রয়েছে। উন্নত চিকিৎসার জন্য গত ২৬ এপ্রিল লন্ডনে যান ইলিয়াস কাঞ্চন। সেখানে চলছে তাঁর চিকিৎসা।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
১ দিন আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
১ দিন আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১ দিন আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে