
ঋতুপর্ণা সেনগুপ্তর নতুন সিনেমা ‘বেলা’। বেলা দের এই বায়োপিকে ঋতুপর্ণা অভিনয় করেছেন কেন্দ্রীয় চরিত্রে। কে এই বেলা দে? আকাশবাণী কলকাতার বিশিষ্ট সঞ্চালিকা, নির্দেশক ও লেখিকা। হাজারো নারীর অনুপ্রেরণা তিনি। বাঙালি নারীদের স্বাধীনতা আর স্বীকৃতির জন্য যাঁরা লড়াই করেছেন, তাঁদের মধ্যে একেবারে প্রথম সারির মুখ বেলা দে।
‘রান্নার অমনিবাস’, ‘রান্না অভিধান’, ‘হেঁশেল’, ‘সহস্র এক রান্না’, ‘বাঙালির রান্নাঘর’, ‘টিফিনের টুকিটাকি’সহ রান্না বিষয়ে অনেক বই লিখেছেন বেলা দে। সেসব বই আজও ভীষণ জনপ্রিয়। আকাশবাণী কলকাতায় ‘মহিলা মহল’ নামে জনপ্রিয় একটি শোর সঞ্চালক ও নির্দেশক ছিলেন তিনি। পঞ্চাশের দশকে জনপ্রিয়তা পাওয়া শোটি এখনো প্রচারিত হয় আকাশবাণীতে। এ অনুষ্ঠানের মাধ্যমে হাজারো নারীর অনুপ্রেরণার নাম হয়ে উঠেছিলেন বেলা। সেই বেলা দের গল্প এবার আসছে বড় পর্দায়।
বেলা সিনেমাটি বানিয়েছেন অনিলাভ চট্টোপাধ্যায়। এটি তাঁর প্রথম সিনেমা। কেন এমন একটা গল্প বেছে নিলেন তিনি, এ প্রসঙ্গে অনিলাভ বলেন, ‘অসাধারণ এক জীবন বেলা দের। অনবদ্য তাঁর উত্তরণ, কামব্যাকের লড়াই। আজকের এই সময়েও এই লড়াই অনুপ্রাণিত করবে প্রতিটা বাঙালি মেয়েকে। এটা কিন্তু শুধুই সিনেমা নয়, একটা সময়ের দলিল। রান্না দিয়ে মানুষের মন জিতে নেওয়া যায়, নিজের ভাগ্য নিজেই তৈরি করে নেওয়া যায়, সেটা প্রথম শিখিয়েছিলেন বেলা দে। তাঁর গল্প নিয়ে সিনেমা তৈরির কথা যখনই ভেবেছি, প্রথমেই ঋতুপর্ণা সেনগুপ্তর কথাই মাথায় এসেছে। কারণ, আমার মনে হয়েছে, এ চরিত্রের জন্য ঋতুপর্ণাই একদম ঠিকঠাক।’
গ্রে মাইন্ড কমিউনিকেশনের ব্যানারে তৈরি হয়েছে বেলা সিনেমাটি। এরই মধ্যে প্রকাশ পেয়েছে ট্রেলার। তাতে বেলা চরিত্রে প্রশংসিত হচ্ছে ঋতুপর্ণার অভিনয়। সিনেমাটি নিয়ে ঋতুপর্ণা বলেন, ‘বেলা দে সেই সময় একটা দৃষ্টান্ত সৃষ্টি করেছিলেন। অনিলাভ যে এমন একজন মানুষকে নিয়ে সিনেমা করার কথা ভেবেছে, সেটা আমাদের কাছে বড় পাওয়া। বেলা দে অনেক নারীকে আত্মমর্যাদা নিয়ে বাঁচতে শিখেয়েছিলেন নিজের কথা দিয়ে, কাজ দিয়ে। আমি ভীষণ আপ্লুত বেলা দের চরিত্রে অভিনয় করতে পেরে।’
বেলা সিনেমায় আরও অভিনয় করেছেন বাসবদত্তা চট্টোপাধ্যায়, সৌরভ চক্রবর্তী, বিশ্বজিৎ চক্রবর্তী, ভদ্রা বসু, ভাস্বর চট্টোপাধ্যায়, বিশ্বনাথ বসু প্রমুখ। গান গেয়েছেন অরিজিৎ সিং, সোমলতা আচার্য ও ইপ্সিতা মুখোপাধ্যায়। ২৯ আগস্ট পশ্চিমবঙ্গের সিনেমা হলে মুক্তি পাবে সিনেমাটি।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১০ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১০ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১১ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১১ ঘণ্টা আগে