উত্তম-সুচিত্রা এই নাম দুটি বাংলা ভাষাভাষী মানুষের জন্যে শুধুমাত্র একটি নাম নয়; অনেক আনন্দ, অনেক স্মৃতির এক অপূর্ব মেলবন্ধন। এই জুটির অভিনীত চলচ্চিত্রগুলোর কাব্যিকতা, গল্প বলার সাধারণ চেষ্টা দর্শকদের মনে প্রভাব ফেলে চলেছে দিনের পর দিন। সময় পেরুলেও এই জুটির চলচ্চিত্রগুলোর আবেদন কমেনি এক বিন্দুও।
সিনেমা দেখার মাধ্যমের হয়তো পরিবর্তন হয়েছে, ডিজিটাল সময়ে ওটিটি এসেছে কিন্তু হারিয়ে যায়নি কালজয়ী সেইসব উপ্যাখ্যানের আবেদন। আর এরকম ১৭টি চলচ্চিত্র নিয়েই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি সাজিয়েছে ‘চরকি ক্ল্যাসিক’।
চরকিতে আজ ৩১শে মার্চ রাত ৮টা থেকে বিশ্বব্যাপী উত্তম-সুচিত্রা অভিনীত ১৭টি সিনেমা মুক্তি পাবে। সিনেমাগুলো হলো- দেবী চৌধুরানী, পথে হল দেরী, সাড়ে চুয়াত্তর, এন্টনি ফিরিঙ্গি, শিল্পী, ইন্দ্রানী, হার মানা হার, সাগরীকা, বিপাশা, ওরা থাকে ওধারে, অগ্নিপরীক্ষা, দেয়া নেয়া, দ্বীপ জ্বেলে যায়, চৌরঙ্গী, দুই পৃথিবী, উপহার ও সন্ন্যাসী রাজা।
ভারতীয় বাংলা সিনেমা জগতে ‘মহানায়ক’-খ্যাত অভিনেতা উত্তম কুমার খুব অল্প সময়েই বাঙালির মনে জায়গা দখল করে নিয়েছিলেন। বাংলাদেশে জন্ম নেয়া সুচিত্রা সেন ছিলেন উত্তম কুমারের বিপরীতে অভিনয় করা সেই সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী। উত্তম-সুচিত্রা জুটির সিনেমা মানেই ছিল সুপার হিট। সেই সুপার হিট কিছু সিনেমা এবার চরকি সাবস্ক্রাইব করে দেখে নিতে পারেন এখনই।
চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘প্রজন্ম থেকে প্রজন্মে কালজয়ী রসায়নের এই সিনেমাগুলো নিয়েই চরকি এবার আয়োজন করেছে। উত্তম-সুচিত্রার সিনেমাগুলো দর্শকদের জন্য দেখাতে পারাটা চরকির জন্য একটা মাইলফলক।’

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
৫ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
৫ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
৫ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১৮ ঘণ্টা আগে