
আজ পয়লা বৈশাখ। বাংলা নববর্ষ ১৪৩২। সারা দেশে আনন্দ-উৎসবের পরিবেশ বিরাজ করছে। সোশ্যাল মিডিয়াতেও নববর্ষের শুভেচ্ছা বিনিময়ে মেতে উঠেছে সবাই। সাধারণ মানুষের পাশাপাশি এ যাত্রায় শামিল হয়েছেন শোবিজ তারকারাও।
নিজের অভিনীত সিনেমার বাংলা নববর্ষের একটি গানের ক্লিপস শেয়ার করে চিত্রনায়ক শাকিব খান লেখেন, ‘শুভ নববর্ষ।’

রাফিয়াত রশিদ মিথিলা লিখেছেন, ‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা। অগ্নিস্নানে শুচি হোক ধরা...বৎসরের আবর্জনা দূর হয়ে যাক, এসো হে বৈশাখ...এসো..এসো। শুভ নববর্ষ ১৪৩২।’
পয়লা বৈশাখের দিন লাল শাড়ি পরা বেশ কয়েকটি ছবি শেয়ার করে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা লেখেন, ‘সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা।’

শবনম ফারিয়া লিখেছেন, ‘বছরের প্রথম সারপ্রাইজ! আল্পনা দেখতে এসে দেখি স্পিড ব্রেকার ছাড়া আর কোথাও কোনো রঙের অস্তিত্ব এখানে নাই!’
বৈশাখের রঙিন শাড়িতে ঝলমলে জয়া আহসান নিজের ফেসবুক ওয়ালে লিখেছেন, ‘শুভ নববর্ষ ১৪৩২।’

নববর্ষের রঙে রঙিন হয়ে, লাল-সাদা শাড়িতে ছবি দিয়ে মেহজাবীন চৌধুরী লিখেছেন, ‘বৈশাখ।’

আব্দুন নূর সজল লিখেছেন, ‘শুভ নববর্ষ ১৪৩২।’ গত বৈশাখের পোস্ট শেয়ার করে চিত্রনায়িকা পরীমণি লিখেছেন, ‘কারোর জীবনের আনন্দের কারণ না হও, কিন্তু অশান্তির কারণ হইয়ো না। বুকের দীর্ঘশ্বাস বলে কিছু থাকে।’

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
৫ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
৫ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
৫ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১৮ ঘণ্টা আগে