দক্ষিণী ছবির জনপ্রিয় দুই তারকা নাগা চৈতন্য ও সাই পল্লবী। ‘লাভ স্টোরি’ ছবিতে একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তাঁরা। মুক্তি পেয়েই বক্স অফিস মাত করছে। করোনার দ্বিতীয় ওয়েব যাওয়ার পর প্রথম দিনে সর্বোচ্চ আয় করেছে এই ছবি। মহেশবাবু, প্রভাস, ধানুশ, এনটিআরের মতো তারকারা ছবিটি হলে দেখতে যাওয়ার আগ্রহ দেখিয়েছেন।
মুক্তির আগেই বাজিমাত করেছিল ‘লাভ স্টোরি’। বক্স অফিসে প্রি-বিজনেস হিসাবে ৩২.৮ কোটি রুপি আয় করেছে ছবিটি। হায়দরাবাদে ছবিটির এক কোটি রুপির অগ্রিম টিকিট বিক্রি হয়েছে।
মধ্যবিত্ত পরিবারের একজন যুবককে চাকরি পেতে যে সমস্যার মধ্য দিয়ে যেতে হয়, তা নিয়েই গড়ে উঠেছে ছবির গল্প। নাগা চৈতন্য ও সাই পল্লবী চাকরির জন্য অনেক সংগ্রাম করেন এবং তাঁরা ভালোবাসার বন্ধনে জড়ান। এই জুটির অভিনয় দেখে ভূয়সী প্রশংসা করেছেন সমালোচকেরা। এক সাক্ষাৎকারে নাগা চৈতন্য বলেন, ‘ছবির ক্যারেক্টারগুলো এই সমাজ থেকেই উঠে এসেছে। এখানে নায়ক নয়, একজন অভিনয়শিল্পী হয়ে অভিনয় করেছি। ছবিতে একটা সাধারণ ছেলের সাধ ও সাধ্যটা বোঝানো হয়েছে।’
‘লাভ স্টোরি’ পরিচালনা করেছেন শেখর কামুলা। এই পরিচালকের সঙ্গে এর আগে ‘ফিদা’ ছবি করেছেন সাই পল্লবী। ব্লকবাস্টার সেই ছবির মাধ্যমেই তেলুগু ইন্ডাস্ট্রিতে সাইয়ের অভিষেক। ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রাজিব কানাকালা, উত্তজ, দেবজানি, রাও রমেশ, পোসানি কৃষ্ণা মুরালি প্রমুখ।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৭ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৭ ঘণ্টা আগে