সাইবার বুলিং নিয়ে গোয়েন্দা পুলিশের কাছে অভিযোগ দিলেন ঢাকাই চলচ্চিত্রের নায়িকা অপু বিশ্বাস। গতকাল রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান হারুন অর রশীদের কার্যালয়ে গিয়ে তিনি এ অভিযোগ করেন।
অভিযোগ দিয়ে বের হয়ে অপু বিশ্বাস সাংবাদিকদের বলেন, ‘ভিউ বাড়ানোর প্রতিযোগিতার কারণে আমাদের নানা ধরনের পরিস্থিতির শিকার হতে হয়। সাইবার বুলিংয়ের নেতিবাচক প্রভাব খুব ভয়াবহ হয়ে উঠেছে। অভিযোগ দিয়েছি। কার বা কোন পেইজের বিরুদ্ধে অভিযোগ, তা এখনই বলতে চাচ্ছি না।’
চিত্রনায়িকা অপু বলেন, তিনি অনুদানের চলচ্চিত্র ‘লাল শাড়ি’র প্রযোজক। কয়েক দিন আগে ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রটি পাইরেসির শিকার হয়। পরে চলচ্চিত্রটির টিম ডিবির কাছে এসেছিল। ওই ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনেছেন গোয়েন্দারা। তিনি বলেন, ‘লাল শাড়ি ছবিটি নিয়ে পাইরেসির কথা বলতে তিনি ডিবিতে এসেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার বুলিং অনেক বেড়ে গেছে।
কারণে-অকারণে ভিউ বাড়ানোর আশায় সাইবার বুলিং করা হচ্ছে। এটা মানুষের স্বাভাবিক জীবনকে বাধাগ্রস্ত করে, যা কোনোভাবেই কাম্য নয়। কারণ, আমরা সবাই পরিবার নিয়ে বসবাস করি। আমাদের একটি অবস্থান আছে। হয়তো আমরা চিত্রনায়িকা। কিন্তু বিভিন্ন সময়ে অনেক নিউজের কারণে আমাদের নানা পরিস্থিতির সম্মুখীন হতে হয়।’
অপু বিশ্বাস বলেন, সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সুষ্ঠু বিচার চেয়ে আবেদন করেছেন। সাইবার ক্রাইমের কর্মকর্তারা তাঁকে আশ্বস্ত করেছেন।
ডিবি কার্যালয়ে যাওয়ার পর ডিবির অতিরিক্ত কমিশনার হারুন চিত্রনায়িকা অপুর সঙ্গে দুপুরের খাবার খান। খাবার টেবিলে তাঁদের সঙ্গে আরও কয়েকজন ছিলেন। পরে হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক, মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের অভিযোগ নিয়ে অপু বিশ্বাস ডিবি কার্যালয়ে এসেছেন।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৩ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৩ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৪ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৪ ঘণ্টা আগে