
এক যুগের বেশি সময় ধরে জয়া আহসান পশ্চিমবঙ্গেই বেশি কাজ করেন। বাংলাদেশের তুলনায় টালিউডের সিনেমায় বেশি দেখা যায় তাঁকে। টালিউডে তাঁর জনপ্রিয়তাও কম নয়। পশ্চিমবঙ্গের সব নামী নির্মাতা তাঁদের সিনেমায় যে কোনো গুরুত্বপূর্ণ চরিত্রে জয়াকেই খোঁজেন। জয়া আহসানকে কেন টালিউডের সিনেমায় নিয়মিত সুযোগ দেওয়া হচ্ছে—এ প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী জুঁই বিশ্বাস।
শুধু তা-ই নয়, জয়া আহসানসহ বাংলাদেশের শিল্পীদের টালিউডে নিষিদ্ধ করার পক্ষে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের এই নেত্রী।
জুঁই বিশ্বাস কলকাতা পুরসভার ৮১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। কলকাতা পুরসভার ১০ নম্বর বরোর চেয়ারপারসনও তিনি। পাশাপাশি তৃণমূল মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। এ ছাড়া তিনি রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা স্বরূপ বিশ্বাসের স্ত্রী। তাঁর স্বামী স্বরূপ বিশ্বাস টালিউডের শিল্পী-কলাকুশলীদের ফেডারেশন সভাপতি। বোঝাই যাচ্ছে, শাসক দলে জুঁই বিশ্বাসের স্থান বেশ পোক্ত।
বাংলাদেশি শিল্পীদের টালিউডে কাজ করা নিয়ে জুঁই বিশ্বাস প্রতিবাদী স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে। গত মঙ্গলবারের সেই স্ট্যাটাস শেয়ার করেছেন টালিউডের অনেকে।
জুঁই বিশ্বাস লিখেছেন, ‘আমরা পশ্চিমবঙ্গের বাঙালিরা কি জেগে ঘুমিয়ে আছি? আমাদের শিল্পী, কলাকুশলী, ইভেন্ট অর্গানাইজাররা বাংলাদেশে কাজ করতে পারছেন না। অথচ জয়া আহসানকে ভারতে রেড কার্পেট দিয়ে অভিনয়ের সুযোগ করে দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গের কোনো শিল্পীর কি প্রতিভা নেই জয়া যে চরিত্রটি করেছেন, সেই চরিত্রে অভিনয় করার মতো? কেন ভারতীয় জাদুঘরে তাঁর মিউজিক অ্যালবাম রিলিজ হয়? প্রযোজক-পরিচালকেরা দেশবিরোধী কাজ করছেন, তাঁদের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত নয় কি?’
একই সঙ্গে জুঁই বিশ্বাস প্রশ্ন তুলেছেন, বলিউড যদি পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করতে পারে, তাহলে বাংলাদেশি শিল্পীদের ক্ষেত্রে টালিউড এত উদার কেন?
জয়া আহসান অভিনীত নতুন সিনেমা ‘ডিয়ার মা’ পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে ১৮ জুলাই। এই প্রেক্ষাপটেই সোশ্যাল মিডিয়ায় এ বিতর্ক তুলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী জুঁই বিশ্বাস।

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
৮ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
৮ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
৮ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
২১ ঘণ্টা আগে