ঈদ উপলক্ষে টিভি চ্যানেলগুলো প্রচার করবে বেশ কিছু নতুন পূর্ণদৈর্ঘ্য সিনেমা। এসব সিনেমার খবর থাকছে এই প্রতিবেদনে।
চ্যানেল আই
কুস্তিগীর (ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিট): পরিচালনা শাহীন সুমন। অভিনয়ে বাপ্পী চৌধুরী, জাহারা মিতু প্রমুখ।
জলে জ্বলে তারা (ঈদের তৃতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিট): পরিচালনা অরুণ চৌধুরী। অভিনয়ে এফ এস নাঈম, মিথিলা প্রমুখ।
দেয়ালের দেশ (ঈদের চতুর্থ দিন সকাল ১০টা ১৫ মিনিট): পরিচালনা মিশুক মনি। অভিনয়ে শরিফুল রাজ, শবনম বুবলী প্রমুখ।
আজব কারখানা (ঈদের পঞ্চম দিন সকাল ১০টা ১৫ মিনিট): পরিচালনা শবনম ফেরদৌসী। অভিনয় পরমব্রত চট্টোপাধ্যায়, দিলরুবা দোয়েল।
মাছরাঙা
পেয়ারার সুবাস (ঈদের দিন বেলা ১টা): পরিচালনা নূরুল আলম আতিক। অভিনয়ে জয়া আহসান, তারিক আনাম খান, আহমেদ রুবেল।
সুড়ঙ্গ (ঈদের দ্বিতীয় দিন বেলা ১টা): পরিচালনা রায়হান রাফী। অভিনয়ে আফরান নিশো, তমা মির্জা।
ওমর (ঈদের পঞ্চম দিন বেলা ১টা): পরিচালনা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। অভিনয়ে শরিফুল রাজ, নাসির উদ্দিন খান।
এটিএন বাংলা
ঘর ভাঙ্গা সংসার (ঈদের তৃতীয় দিন বেলা ২টা ৩০ মিনিট): পরিচালনা মনতাজুর রহমান আকবর। অভিনয়ে ডিপজল, আঁচল, শিরিন শিলা, মিশা সওদাগর।
প্রেম প্রীতির বন্ধন (ঈদের চতুর্থ দিন বেলা ২টা ৩০ মিনিট): পরিচালনা কাজী লেবু। অভিনয়ে অপু বিশ্বাস, জয় চৌধুরী, মিশা সওদাগর প্রমুখ।
বাংলাভিশন
তুফান (ঈদের দিন সকাল ১০টা ৫ মিনিট): পরিচালনা রায়হান রাফী। অভিনয়ে শাকিব খান, মিমি চক্রবর্তী, নাবিলা প্রমুখ।
দরদ (ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ৫ মিনিট): পরিচালনা অনন্য মামুন। অভিনয়ে শাকিব খান, সোনাল চৌহান।
আরটিভি
মায়া: দ্য লাভ (ঈদের তৃতীয় দিন সকাল ১০টা ১০ মিনিট): পরিচালনা জসিম উদ্দিন জাকির। অভিনয়ে সাইমন, বুবলী, রোশান।
লিপস্টিক (ঈদের চতুর্থ দিন সকাল ১০টা ১০ মিনিট): পরিচালনা কামরুজ্জামান রোমান। অভিনয়ে আদর আজাদ, পূজা চেরি।
নাগরিক টিভি
ডেড বডি (ঈদের তৃতীয় দিন বেলা ২টা ৩০ মিনিট): পরিচালক মোহাম্মদ ইকবাল। অভিনয়ে রোশান, শ্যামল মাওলা, মিষ্টি জাহান।

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
৫ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
৫ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
৫ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১৮ ঘণ্টা আগে