ঈদ মানেই শাকিব খানের সিনেমা। প্রতি ঈদেই নতুন সিনেমা নিয়ে দর্শকের সামনে হাজির হন এই নায়ক। আগামী বছরও এর ব্যতিক্রম হচ্ছে না। কয়েক মাস আগেই শাকিব খানের আগামী রোজার ঈদের সিনেমার ঘোষণা দেওয়া হয়েছে। ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ নামের সিনেমাটি বানাবেন আবু হায়াত মাহমুদ। এবার জানা গেল শাকিবের কোরবানির ঈদের সিনেমার খবর।
সাম্প্রতিক সময়ে শাকিব খানকে দেখা গেছে অ্যাকশন সিনেমায়। ‘তুফান’, ‘বরবাদ’, ‘তাণ্ডব’-এ ধুন্ধুমার অ্যাকশনে মুগ্ধ করেছেন তিনি। প্রিন্স সিনেমাটিও নির্মিত হবে একই ঘরানায়। কয়েক দিন আগে এক অনুষ্ঠানে শাকিব জানিয়েছিলেন, রোমান্টিক গল্পে ফিরবেন তিনি। সত্যি হচ্ছে তাঁর কথা। শাকিবের নতুন সিনেমাটি তৈরি হবে রোমান্টিক গল্পে। বানাবেন আজমান রুশো। এটি রুশোর প্রথম সিনেমা। এর আগে বেশ কিছু বিজ্ঞাপন বানিয়ে হাত পাকিয়েছেন এই নির্মাতা। এবার বড় পর্দায় নিজেকে প্রমাণের পালা তাঁর।
জানা গেছে, একজন রকস্টারের জীবনের উত্থান-পতনের গল্প নিয়ে তৈরি হবে নতুন সিনেমাটি। যেখানে থাকবে ভালোবাসার অন্য এক অধ্যায়। তবে এখনো চূড়ান্ত হয়নি সিনেমার নাম। সিনেমাটি নির্মিত হবে প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ব্যানারে।
নতুন এই সিনেমা নিয়ে জানতে যোগাযোগ করা হয়েছিল নির্মাতা আজমান রুশোর সঙ্গে। তিনি এ বিষয়ে এখনই কোনো তথ্য দিতে চাননি। তবে সিনেমাটি নির্মাণের কথাও অস্বীকার করেননি।
জানা গেছে, সবকিছু ঠিক থাকলে নতুন এই সিনেমার শুটিং শুরু হবে আগামী বছরের ফেব্রুয়ারিতে। দেশে ও দেশের বাইরে একটানা শুটিংয়ের মধ্য দিয়ে শেষ হবে কাজ। শুটিং শুরুর আগে আনুষ্ঠানিকভাবে সিনেমা ও অভিনয়শিল্পীদের নাম ঘোষণা করা হবে।
শাকিব এখন ব্যস্ত ‘সোলজার’ সিনেমার শুটিংয়ে। এটি বানাচ্ছেন সাকিব ফাহাদ। এই নির্মাতারও এটি প্রথম সিনেমা। দেশপ্রেমকে উপজীব্য করে তৈরি হয়েছে সোলজার সিনেমার কাহিনি। বাস্তবতা, সংগ্রাম আর আশাবাদের গল্প বলবে সোলজার। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন তানজিন তিশা ও জান্নাতুল ফেরদৌস ঐশী। আরও আছেন তারিক আনাম খান, তৌকীর আহমেদ প্রমুখ।
সোলজারের শুটিং শেষ করে শাকিব শুরু করবেন প্রিন্স সিনেমার শুটিং। এ সিনেমায় শাকিবকে দেখা যাবে নব্বইয়ের দশকের এক গ্যাংস্টারের চরিত্রে। আগামী মাসে শুরু হবে শুটিং। এরপর শাকিব শুরু করবেন আজমান রুশোর সিনেমার কাজ।

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
২৭ মিনিট আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
৩০ মিনিট আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
৩৪ মিনিট আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১৩ ঘণ্টা আগে