বাংলা ভাষায় সিনেমা বানিয়ে পরিচিতি পেয়েছেন সৃজিত মুখোপাধ্যায়। মাঝে মাঝে ঢুঁ দিয়েছেন হিন্দিতেও। ২০১৭ সালে নিজের সিনেমা ‘রাজকাহিনি’ হিন্দিতে রিমেক করেন ‘বেগমজান’ নামে, যাতে অভিনয় করেন বিদ্যা বালান। এরপর ২০২২ সালে তাপসী পান্নুকে নিয়ে ‘সাবাশ মিঠু’ আর পঙ্কজ ত্রিপাঠীকে নিয়ে বানান ‘শেরদিল’। এর আগে হিন্দি ভাষায় বানিয়েছেন ‘রে’ ওয়েব সিরিজ।
তবে কোনোটিই সেভাবে সাফল্য পায়নি বক্স অফিসে। আবারও সৃজিত পা রাখছেন হিন্দি সিনেমার চত্বরে। তবে এবার ইতিহাস কিংবা ক্রীড়া নয়; সৃজিত ভরসা রেখেছেন গোয়েন্দা কাহিনিতে। বিশ্ববিখ্যাত গোয়েন্দা চরিত্র শার্লক হোমসের অনুপ্রেরণায় নতুন সিনেমার গল্প লিখেছেন তিনি।
শুক্রবার মুক্তি পেল সৃজিতের নতুন সিনেমা ‘শেখর হোম’-এর ফার্স্ট লুক। পাজল আকারে সোশ্যাল মিডিয়ায় একটি মোশন পোস্টার শেয়ার করেছেন তিনি, যেখানে একাধিক ব্লক পরপর সেজে ধীরে ধীরে ফুটে উঠেছে শার্লক হোমসের মুখ। গায়ে কোট, মাথায় টুপি।
ক্যাপশনে সৃজিত লিখেছেন, ‘সব ছবিকে একসঙ্গে জুড়লেই বুঝতে পারবেন, কেন একমাত্র এই মানুষটাই আমার সমস্ত রহস্যের সমাধান করতে পারেন।’ সঙ্গে এটাও জানিয়েছেন, শেখর হোম সিনেমাটি তৈরি হচ্ছে স্যার আর্থার কোনাল ডয়েলের লেখার অনুপ্রেরণায়।
কাকে দেখা যাবে শার্লক হিসেবে? ফার্স্ট লুকে দেখা গেল, টালিউডের কোনো অভিনেতাকে নিচ্ছেন না সৃজিত। সৃজিতের শার্লক হোমস হচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা কে কে মেনন। ওয়াটসনের চরিত্রে দেখা যাবে রণবীর শোরেকে। এ ছাড়া থাকবেন রসিকা দুগাল, কৃতি কুলহারি, দিব্যেন্দু ভট্টাচার্য, ঊষা উত্থুপ, কৌশিক সেন প্রমুখ। ওটিটি প্ল্যাটফর্ম জিও সিনেমায় মুক্তি পাবে শেখর হোম।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৩ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৩ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৩ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৩ ঘণ্টা আগে