
প্রথমে আমির খান, তারপর রণবীর সিং—ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে আগে সোশ্যাল মিডিয়ায় দেদার ছড়াচ্ছে বলিউড অভিনেতাদের ডিপফেক ভিডিও। সেসব ভিডিওতে রাজনীতির ময়দানে দেখা যাচ্ছে আমির-রণবীরদের। যে রণবীরকে কখনো দেখা যায়নি রাজনীতিতে, সেই অভিনেতাই কি না লোকসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে প্রচারের ময়দানে নেমেছেন! প্রথমে হতবাক হয়ে যান অনুরাগীরা। তবে এই ভিডিও যে ডিপফেক, তা বুঝতে খুব একটা সময় লাগেনি! সেই পরিপ্রেক্ষিতেই নাজেহাল রণবীর সিং এবার দ্বারস্থ হয়েছেন মুম্বাই পুলিশের।
অভিনেতার অভিযোগের পর আজ সোমবার মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখায় এফআইআর দায়ের হয়েছে। রণবীর সিংয়ের মুখপাত্র ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে বিষয়টি নিশ্চিত করেছেন।
রণবীর সিংয়ের মুখপাত্র বলেন, ‘হ্যাঁ, আমরা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছি। ওই এআই জেনারেটেড ডিপফেক ভিডিও নিয়ে ইতিমধ্যে এফআইআরও দায়ের হয়েছে।’
সম্প্রতি মনীশ মালহোত্রার এক ফ্যাশন শোয়ের জন্য বারাণসিতে গিয়েছিলেন রণবীর। সেখানে কাশী বিশ্বনাথ মন্দিরে গিয়ে পূজাও দেন। আর গত বৃহস্পতিবার সেখান থেকেই তাঁর এক ভিডিও ভাইরাল হয়ে যায়।
নমো ঘাটে বসেই রণবীর সিংকে বলতে শোনা যায়, ‘মোদিজির একমাত্র লক্ষ্য আমাদের দেশের দুঃখ-দুর্দশা উদ্যাপন করা। আমাদের দেশের বেকারত্ব, মূল্যবৃদ্ধি এবং দেশ অন্যায়ের পথে এত দ্রুত গতিতে এগোচ্ছে। তবে আমাদের নিজেদের অধিকার বুঝে নিতে হবে।’
এ কথাগুলো রণবীর সিংয়ের নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে বসানো হয়েছে অভিনেতার মুখে। তবে এই ডিপফেক ভিডিওর জন্য নেটপাড়ায় সমালোচিতও হতে হয়েছে রণবীর সিংকে। এক্স হ্যান্ডেলে অভিনেতা লিখেছেন, ‘ডিপফেক ভিডিও থেকে সাবধান বন্ধুরা।’

২০১৬ সালে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন টম হল্যান্ড ও জেনডায়া। ২০২১ সালে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। গত বছরের শুরুর দিকে বাগদান সারেন তাঁরা। এবার জানা গেল তাঁদের বিয়ের খবর।
৫ মিনিট আগে
এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
১০ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
১০ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
১০ ঘণ্টা আগে