
মেলবোর্নের ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ডস নাইট ২০২৫-এ সেরা অভিনেতার পুরস্কার জিতলেন অভিষেক বচ্চন। ‘আই ওয়ান্ট টু টক’ সিনেমার জন্য সেরা নির্বাচিত হয়েছেন তিনি। ছেলের পুরস্কার জেতার পরে সোশ্যাল মিডিয়ায় অভিষেককে প্রশংসায় ভরিয়ে একটি দীর্ঘ নোট লিখেছেন বাবা অমিতাভ বচ্চন।
সোশ্যাল মিডিয়ায় অভিষেকের ছবি শেয়ার করে অমিতাভ লিখেছেন, ‘পুরো বিশ্বের সবচেয়ে সুখী বাবা আমি... অভিষেক, তুমি আমাদের পরিবারের গর্ব ও সম্মান।’
অমিতাভ আরও লেখেন, ‘তুমি নিজের যোগ্যতা বিশ্বকে দেখিয়েছ। মেলবোর্নে সেরা শিল্পী হিসেবে তোমাকে ঘোষণা করা হয়েছে। একজন বাবার জন্য এর চেয়ে বড় উপহার আর কিছু হতে পারে না।’
সম্প্রতি অভিনয় ক্যারিয়ারে ২৫ বছর পূর্ণ করেছেন অভিষেক। ২০০০ সালে ‘রিফিউজি’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। জেপি দত্ত পরিচালিত এ সিনেমায় অভিষেকের চরিত্রটি ছিল নামহীন একজন মুসলিম যুবকের; যে ভারত-পাকিস্তান সীমান্তে অবৈধ অভিবাসীদের পারাপারে সাহায্য করে। রিফিউজির পর গত ২৫ বছরে অনেক সিনেমা উপহার দিয়েছেন তিনি, কখনো প্রশংসা পেয়েছেন, কখনো তিরস্কার।
বাবা অমিতাভ বচ্চনের অভিনয় প্রতিভার সঙ্গে অভিষেকের তুলনা চলেছে বছরের পর বছর। সেসব সমালোচনা হাসিমুখে মেনে নিয়ে নিজের অভিনয় আরও ভালো করার চেষ্টা করে গেছেন তিনি। গত কয়েক বছরে অভিষেকের সিনেমার তালিকা আর চিত্রনাট্য বাছাইয়ের দূরদর্শিতা দেখে তাঁর প্রশংসায় পঞ্চমুখ সবাই। ‘লুডু’, ‘দ্য বিগ বুল’, ‘বব বিশ্বাস’, ‘ঘুমর’, ‘আই ওয়ান্ট টু টক’, ‘কালিধর লাপাতা’ সিনেমাগুলোয় বহুমাত্রিক চরিত্রে অভিষেকের অভিনয় সবার মন ছুঁয়ে গেছে।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে