জাভেদ আখতারের কোনো ছবি এ দেশে দেখানো যাবে না—এমন হুমকি দিয়েছেন ভারতে মহারাষ্ট্র রাজ্যের বিজেপি বিধায়ক এবং দলীয় মুখপাত্র রাম কদম। গতকাল শনিবার রাতে এক ভিডিও বার্তায় জাভেদ আখতারের কঠোর সমালোচনা করেন ওই বিজেপি নেতা। এরপরই ভারতে জাভেদের ছবির প্রদর্শন বন্ধের হুমকি দেন তিনি। স্বাভাবিকভাবেই এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে বলিউডের প্রখ্যাত গীতিকার, কবি ও চিত্রনাট্যকার জাভেদ আখতার বলেন, ‘তালেবান যেমন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, তেমনি আরেক দল মানুষ হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইছে। এদের মানসিকতা এক রকম। তারা মুসলিম, খ্রিস্টান, ইহুদি বা হিন্দু—যেই হোক না কেন।’
তিনি আরও বলেন, ‘তালেবান বর্বর। ওদের কার্যকলাপ নিন্দনীয়। কিন্তু যারা আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলকে সমর্থন করেন, তাঁদের মানসিকতাও তালেবানের চেয়ে আলাদা নয়।’
জাভেদ আখতারের এ মন্তব্যের পর তুমুল শোরগোল পড়ে যায় অনলাইন-অফলাইনে। এমন সাহসী উচ্চারণের জন্য অনেকেই জাভেদের প্রশংসা করলেও, তাঁর বিরুদ্ধে দাঁড়িয়েছেন অনেকে। এবার আসরে নেমে পড়ল বিজেপি। এই মন্তব্যের জন্য জাভেদকে ক্ষমা চাইতে হবে বলে হুঙ্কার দিলেন বিজেপি নেতা রাম কদম।
হাতজোড় করে জাভেদ ক্ষমা না চাইলে তাঁর ছবি মুক্তি আটকে দেওয়া হবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। আরএসএসকে তালেবানের সঙ্গে তুলনা করে জাভেদ অসংখ্য মানুষের ভাবাবেগে আঘাত করেছেন বলে অভিযোগ তাঁর।
ক্ষুব্ধ রাম কদম বলেন, ‘আরএসএসের যেসব কর্মী দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন, তাঁদের কাছে তিনি ক্ষমা না চাইলে ভারতের মাটিতে তাঁর একটি ছবিও মুক্তি পাবে না।’

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে