
‘আদিপুরুষ’ বিতর্কের পর ভারতের যেকোনো পরিচালকের জন্যই যে ‘রামায়ণ’ অবলম্বনে ছবি তৈরি করা চ্যালেঞ্জিং হবে, তা বলাই বাহুল্য। এমন অবস্থায় পৌরাণিক কাহিনিটি নিয়ে নতুন করে আগ্রহী পরিচালক নীতেশ তিওয়ারি। রামায়ণ মহাকাব্যের প্রেক্ষাপটে নির্মিত এই পৌরাণিক সিনেমায় রাম-সীতা-রাবণের খোঁজ পেলেও তিওয়ারি বিপদে পড়েছিলেন হনুমান নিয়ে।
অনেক অভিনেতার নাম এলেও কাউকে গুরুত্বপূর্ণ এই চরিত্রের জন্য উপযুক্ত মনে হচ্ছিল না এই নির্মাতার। দীর্ঘ সময় ধরে তাঁর টিম চালিয়েছে খোঁজাখুঁজি। অবশেষে সে সমস্যা মেটানোর সংবাদ প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, নীতেশের রামায়ণে ‘হনুমান’ হচ্ছেন ‘গদর’ অভিনেতা সানি দেওল। তবে সে জন্য চওড়া পারিশ্রমিক হাঁকাচ্ছেন তিনি। এই চরিত্রের জন্য সানি চাইছেন ৪৫ কোটি রুপি। যদিও এখনো চুক্তি হয়নি, চলছে দর-কষাকষি।
তবে পর্দায় ‘হনুমান’ হয়ে উঠতে নিজেকে তৈরি করতে শুরু করেছেন সানি দেওল। ৬৫ বছর বয়সী এই অভিনেতা হনুমানের চরিত্র ফুটিয়ে তুলতে ইতিমধ্যেই ট্রেইনারের সহযোগিতায় শুরু করেছেন শরীরচর্চা।
উল্লেখ্য, সিনেমাটিতে রাম চরিত্রে দেখা যাবে রণবীর কাপুরকে। আর সীতার চরিত্রে অভিনয় করবেন দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী। আর ‘রাবণ’ হবেন ‘কেজিএফ’ তারকা যশ। এই চরিত্রের জন্য অভিনেতা পারিশ্রমিক চেয়েছেন ১৫০ কোটি রুপির বেশি।
‘গদর-২’ সিনেমা দিয়ে বক্স অফিসে দাপট দেখিয়েছেন সানি দেওল। আগামীতে তাঁকে দেখা যাবে ‘লাহোর ১৯৪৭’ নামের একটি চলচ্চিত্রে। রাজকুমার সন্তোষী পরিচালিত সিনেমাটি প্রযোজনা করবেন বলিউড অভিনেতা আমির খান।

স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলা চলচ্চিত্রের প্রতি দর্শকদের আগ্রহ ও ভালোবাসাকে সম্মান জানাতে এই উৎসবের আয়োজন করা হয়েছে। দেশের চলচ্চিত্রের নতুন দিনের যাত্রায় দর্শকেরা যেভাবে সঙ্গী হয়েছেন তাতে আশার আলো দেখতে পাচ্ছেন সংশ্লিষ্টরা।
১২ ঘণ্টা আগে
কলকাতায় হেনস্তার শিকার হয়েছেন অভিনেতা মোশাররফ করিম—সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এমন খবর। বিষয়টি অস্বীকার না করলেও অভিনেতা জানান, বলার মতো তেমন কিছু ঘটেনি। মোশাররফ করিমের হেনস্তার বিষয়টি ছড়িয়ে পড়লে প্রতিবাদ জানিয়েছেন রাজনীতি ও বিনোদন অঙ্গনের মানুষেরা।
১৯ ঘণ্টা আগে
একজন নারী সার্ফারের জীবনের গল্প নিয়ে তানিম রহমান অংশু বানিয়েছিলেন ‘ন ডরাই’। ২০১৯ সালে মুক্তি পাওয়া সিনেমাটি ছয় বিভাগে পেয়েছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর মিউজিক ভিডিও, নাটক ও ওয়েব কনটেন্ট বানালেও সিনেমায় দেখা যায়নি অংশুকে।
১৯ ঘণ্টা আগে
হলিউডের জনপ্রিয় ফ্যান্টাসি সিরিজ ‘লর্ড অব দ্য রিংস’ ভক্তদের জন্য সুখবর। তৈরি হচ্ছে এ ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা। ‘লর্ড অব দ্য রিংস: দ্য হান্ট ফর গলাম’ নামের এ সিনেমায় এরই মধ্যে যুক্ত হয়েছেন কেট উইন্সলেট, জেমি ডর্নান ও লিও উডঅল।
১৯ ঘণ্টা আগে