প্রতিবাদ জানালেন রাজনীতি ও বিনোদন অঙ্গনের মানুষেরা

কলকাতায় হেনস্তার শিকার হয়েছেন অভিনেতা মোশাররফ করিম—সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এমন খবর। বিষয়টি অস্বীকার না করলেও অভিনেতা জানান, বলার মতো তেমন কিছু ঘটেনি। মোশাররফ করিমের হেনস্তার বিষয়টি ছড়িয়ে পড়লে প্রতিবাদ জানিয়েছেন রাজনীতি ও বিনোদন অঙ্গনের মানুষেরা।
স্ত্রী রোবেনা রেজা জুঁইকে নিয়ে কলকাতায় ঘুরতে গেছেন মোশাররফ করিম। ১৫ জুন সোমবার রাত ১০টার দিকে কলকাতার নিউমার্কেট এলাকায় আওয়ামী লীগের কয়েকজন সমর্থক তাঁকে লক্ষ্য করে উসকানিমূলক স্লোগান ও কটূক্তি করেন, এমন খবর ছড়িয়ে পড়েছে। এমনকি বিষয়টি নাকি হাতাহাতি পর্যন্ত গড়িয়েছিল! তবে ঘটনার পুরোটা সত্য নয় বলে জানিয়েছেন মোশাররফ করিম।
সংবাদমাধ্যমে মোশাররফ করিম বলেন, ‘যেভাবে সোশ্যাল মিডিয়ায় ব্যাপারটি ছড়িয়েছে, আসলে তেমন না। ফেসবুকে নানা কথাই রং চড়িয়ে ছড়ানো হয়। কিন্তু একটা সংবাদ লেখার মতো যতটুকু উপাদান প্রয়োজন, ততটুকু এই ঘটনায় নেই। বলতে গেলে তেমন কিছুই ঘটেনি।’
কলকাতায় যাওয়া প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘আমি ঘুরতে পছন্দ করি। সে হিসেবেই কলকাতায় আসা। তিন-চার দিনের মধ্যেই ঢাকায় ফিরব।’
এদিকে কলকাতায় মোশাররফ করিমের হেনস্তার প্রতিবাদে বিবৃতি দিয়ে উদ্বেগের পাশাপাশি নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচারের সম্মুখীন করার জন্য ভারত সরকারের প্রতি দাবি জানিয়েছে দলটি। এ ছাড়া এই ঘটনায় নিন্দা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে ইনকিলাব মঞ্চ।
বিনোদন অঙ্গনের মানুষেরাও প্রতিবাদ জানিয়ে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। নির্মাতা গোলাম সোহরাব দোদুল লিখেছেন, ‘চুপ থাকা মানে মেনে নেওয়া না। ওপার বাংলায় কোন শক্তির ছায়ায় এই ঘটনা ঘটল? বাংলাদেশ জানতে চায়। মোশাররফ করিম কোনো রাজনৈতিক দলের দালাল শিল্পী না। কথাটা দালালেরা মনে রাখবেন।’
খিজির হায়াত খান লেখেন, ‘কলকাতায় মোশাররফ ভাই ও তাঁর স্ত্রীর ওপর ঘটে যাওয়া ন্যক্কারজনক পলাতক বাহিনীর আক্রমণের তীব্র নিন্দা জানাই এবং এর প্রতিবাদ ও প্রতিরোধ দুইটাই জরুরি। যেই আদর্শিক আর নৈতিক কারণে আজ আমরা সবাই আর ওদের মধ্যে এই যুদ্ধ, তা অনন্তকাল চলবে।’

স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলা চলচ্চিত্রের প্রতি দর্শকদের আগ্রহ ও ভালোবাসাকে সম্মান জানাতে এই উৎসবের আয়োজন করা হয়েছে। দেশের চলচ্চিত্রের নতুন দিনের যাত্রায় দর্শকেরা যেভাবে সঙ্গী হয়েছেন তাতে আশার আলো দেখতে পাচ্ছেন সংশ্লিষ্টরা।
১০ ঘণ্টা আগে
একজন নারী সার্ফারের জীবনের গল্প নিয়ে তানিম রহমান অংশু বানিয়েছিলেন ‘ন ডরাই’। ২০১৯ সালে মুক্তি পাওয়া সিনেমাটি ছয় বিভাগে পেয়েছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর মিউজিক ভিডিও, নাটক ও ওয়েব কনটেন্ট বানালেও সিনেমায় দেখা যায়নি অংশুকে।
১৬ ঘণ্টা আগে
হলিউডের জনপ্রিয় ফ্যান্টাসি সিরিজ ‘লর্ড অব দ্য রিংস’ ভক্তদের জন্য সুখবর। তৈরি হচ্ছে এ ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা। ‘লর্ড অব দ্য রিংস: দ্য হান্ট ফর গলাম’ নামের এ সিনেমায় এরই মধ্যে যুক্ত হয়েছেন কেট উইন্সলেট, জেমি ডর্নান ও লিও উডঅল।
১৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ডালাসে নতুন মঞ্চনাটক নিয়ে আসছে নাটকের দল রঙ্গমঞ্চ। হুমায়ূন আহমেদের গল্প ‘জ্বীন কফিল’ অবলম্বনে একই শিরোনামে নাটকটি নির্মাণ করছেন কথাসাহিত্যিক ও নির্মাতা ফরহাদ হোসেন। দুই দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে নাটকটির।
১৬ ঘণ্টা আগে