
বান্দ্রার বাসভবনে ১৬ জানুয়ারি ঘটে যাওয়া ছুরিকাঘাতের ঘটনায় আহত সাইফ আলী খান বর্তমানে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর বোন সোহা আলী খান সম্প্রতি সাইফের স্বাস্থ্য বিষয়ে একটি আপডেট শেয়ার করেছেন। তিনি জানান, সাইফ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
সোহা আলী খান বলেন, ‘আমরা আনন্দিত যে সে দ্রুত সেরে উঠছে। পরিস্থিতি আরও খারাপ হতে পারত। সকলের শুভকামনার জন্য আমরা কৃতজ্ঞ এবং নিজেকে ধন্য মনে করছি।’
এর আগে সাইফের ছোট বোন সাবা পতৌদি এই মর্মান্তিক ঘটনার প্রতিক্রিয়ায় তাঁর ভাইয়ের সাহসিকতার প্রশংসা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সাবা লিখেছেন, ‘এই ঘটনার শক কাটিয়ে উঠতে পারছি না। তবে ভাইজান, তোমার সাহস দেখে আমি গর্বিত। পরিবারকে আগলে রাখার এই মানসিকতা আব্বাকে গর্বিত করত। দ্রুত সুস্থ হয়ে ওঠো। পাশে না থাকতে পেরে খারাপ লাগছে। তোমার জন্য সব সময় প্রার্থনা করছি।’
জানা গেছে, চুরির উদ্দেশ্যে সাইফের বাড়িতে ঢুকেছিলেন মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ নামের এক ব্যক্তি। বাড়ির গৃহপরিচারিকার সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডার সময় সাইফ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল নিতে গেলে তাঁর পিঠে ছুরিকাঘাত করা হয়।

রোববার সকালে মুম্বাই পুলিশ নিশ্চিত করেছে, অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে ঢুকেছিল। হাসপাতাল সূত্রে জানা গেছে, অস্ত্রোপচার করে সাইফের শরীর থেকে ২.৫ ইঞ্চি দীর্ঘ একটি ব্লেড অপসারণ করা হয়। বর্তমানে তিনি ঝুঁকিমুক্ত অবস্থায় রয়েছেন এবং তাঁকে আইসিইউ থেকে সাধারণ কক্ষে স্থানান্তর করা হয়েছে। তবে তাঁর শারীরিক অবস্থা চিকিৎসকেরা পর্যবেক্ষণ করছেন।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে