ভারতীয় সিনেমার উজ্জ্বল নক্ষত্র দিলীপ কুমারের প্রয়াণে শোকস্তব্ধ কলকাতা। ভারতীয় অভিনেতা হয়ে সর্বোচ্চসংখ্যক পুরস্কার বিজয়ী হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের অধিকারী শিল্পীকে হারিয়ে শোকে বিহ্বল টালিউডও। আজ বুধবার সকালে মুম্বাই থেকে দুঃসংবাদ কলকাতায় পৌঁছাতেই নেমে আসে শোকের ছায়া। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহান শিল্পীর মৃত্যুর খবর পেয়েই শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।
সামাজিক গণমাধ্যমে তিনি লেখেন, বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমারের মৃত্যুতে খুবই শোকাহত ৷ তাঁর অসামান্য অভিনয়দক্ষতা মানুষকে আনন্দ দিয়েছে চিরকাল ৷
দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানু ও তাঁর পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন মমতা। তাঁর মতে, সব প্রজন্মের কাছেই দিলীপ কুমার সমান জনপ্রিয় থাকবেন।
কলকাতায় বাংলা সিনেমাজগৎ টালিউডও শোক জানিয়েছে। বর্ষীয়ান পরিচালক গৌতম ঘোষের মতে, দিলীপ কুমারের মৃত্যু ভারতীয় সিনেমারই শুধু নয়, গোটা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্যও বিরাট ক্ষতি।
তরুণ পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের মতে, ভারতীয় সিনেমার অন্যতম সফল আইকন দিলীপ কুমার। ভারতীয় সিনেমাজগৎ চিরকাল মনে রাখবে এই মহান শিল্পীকে।
দিলীপ কুমারের আসল নাম মহম্মদ ইউসুফ খান। ১৯২২ সালের ১১ ডিসেম্বর বর্তমান পাকিস্তানের পেশোয়ারে তাঁর জন্ম।
দিলীপ কুমারকে হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ অভিনেতাদের একজন হিসেবে বিবেচনা করা হয়। তিনি একজন ভারতীয় অভিনেতা হিসেবে সর্বোচ্চসংখ্যক পুরস্কার বিজয়ী হওয়ার জন্য গিনেস বিশ্ব রেকর্ড ঝুলিতে নিজের জায়গা দখল করে নেন।
দিলীপ কুমার তাঁর অভিনয়জীবনে অনেক পুরস্কার পেয়েছেন। আটবার ফিল্মফেয়ারের শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারসহ ১৯ বার ফিল্মফেয়ার মনোনয়ন পেয়েছেন।
দিলীপ কুমার ১৯৯৩ সাল থেকে ফিল্মফেয়ার আজীবন সম্মাননা পুরস্কার দিয়ে সম্মানিত হন এবং ২৫ জানুয়ারি ২০১৫ সালে ভারত সরকার তাঁকে পদ্মবিভূষণ দেওয়ার ঘোষণা করে। দিলীপ কুমারের শেষ ছবি `কিলা'। যেটি ১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১২ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১২ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১২ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১২ ঘণ্টা আগে