
স্পাইডার-ম্যান সিরিজের সর্বশেষ সিনেমা ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ মুক্তি পেয়েছিল ২০২১ সালে। ২০০ মিলিয়নে তৈরি সিনেমাটি আয় করেছিল প্রায় দুই বিলিয়ন ডলার। তবুও পরের কিস্তির ঘোষণা দিতে অনেকটা সময় নিচ্ছিল মার্ভেল স্টুডিওস। অবশেষে কয়েক মাস আগে নতুন পর্বের ঘোষণা আসে, জানানো হয় টম হল্যান্ডই হবেন পরের কিস্তির স্পাইডার-ম্যান।
নতুন সিনেমাটির নাম রাখা হয়েছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। এতে স্পাইডার-ম্যানের পোশাকের ডিজাইনেও খানিকটা বদল আনা হয়েছে।
পরিচালনা করছেন ‘শ্যাং-চি’ ও ‘দ্য লিজেন্ড অব দ্য টেন রিংস’খ্যাত নির্মাতা ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন। সম্প্রতি স্কটল্যান্ডের গ্লাসগোতে শুরু হয়েছে সিনেমাটির শুটিং।
প্রথম দিনের শুটিংয়ের বিহাইন্ড দ্য সিন প্রকাশ করেছে সনি পিকচার্স। নতুন পোশাকেই শুটিংয়ে অংশ নিতে দেখা গেল টম হল্যান্ডকে। রাস্তায় চলতে থাকা একটি ট্যাংকের ওপর স্পাইডার-ম্যানের অ্যাকশন দৃশ্যের শুটিং হয় প্রথম দিন।

গত রোববার প্রকাশিত এক মিনিটের ওই ভিডিওতে দেখা গেছে, গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
স্পাইডার-ম্যান হিসেবে ‘ব্র্যান্ড নিউ ডে’ টম হল্যান্ডের চতুর্থ সিনেমা। চার বছর পর এ চরিত্র হয়ে ক্যামেরার সামনে ফিরে অভিনেতা বলেন, ‘আমার খুব ভালো লাগছে। স্পাইডার-ম্যান হিসেবে এই নিয়ে চারবার। আশা করছি সব ঠিকঠাকভাবে শেষ হবে। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছি। কোনো চাপ নেই। এবার স্পাইডার-ম্যানের পোশাক পরে বেশ অন্যরকম লাগছে। আমাদের শুটিং সেটে এবারই প্রথম ভক্তরা এসেছেন। তাঁদের সঙ্গে দেখা হওয়ার অভিজ্ঞতা সত্যিই অসাধারণ।’

স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে তৈরি হচ্ছে একই শিরোনামের মার্ভেল কমিকস অবলম্বনে। এতে পিটার পার্কার চরিত্রে টম হল্যান্ড ছাড়াও এমজে চরিত্রে ফিরেছেন জেন্ডায়া। আরও অভিনয় করছেন জ্যাকব বাটালন, স্যাডি সিঙ্ক, মার্ক রুফালো প্রমুখ। ২০২৬ সালের ৩১ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি।
দেখুন স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে সিনেমার প্রথম দিনের শুটিং:

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৩ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৩ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৪ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৪ ঘণ্টা আগে