
‘ডন কো পাকড়না মুশকিল হি নেহি, নামুমকিন হ্যায়’— অমিতাভ বচ্চনের মুখে ‘ডন’ সিনেমার এ সংলাপ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল সত্তরের দশকে। এ সিনেমায় অমিতাভ বচ্চনকে ভিন্নরূপে উপস্থাপন করেছিলেন পরিচালক চন্দ্র বারোট। আজ রোববার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ৮৬ বছর বয়সে মারা গেলেন এ পরিচালক।
চন্দ্র বারোটের স্ত্রী দীপা বারোট সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গত ১১ বছর ধরে ফুসফুসের সমস্যায় ভুগছিলেন পরিচালক। ভর্তি ছিলেন একাধিক বেসরকারি হাসপাতালে। রোববার ভারতীয় সময় সকাল সাড়ে ৬টায় মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন চন্দ্র বারোট। গুণী এই পরিচালকের মৃত্যুর খবরে শোকস্তব্ধ বলিউড।
চন্দ্র বারোটের জন্ম ও বেড়ে ওঠা তানজানিয়ায়। পরে ভারতে স্থায়ী হন। প্রথম জীবনে তিনি ব্যাংককর্মী ছিলেন। প্রয়াত পরিচালক-অভিনেতা মনোজ কুমারের পরামর্শে বিনোদন দুনিয়ায় পা রাখেন। ‘ডন’-এর আগে ‘পূরব অউর পশ্চিম’, ‘ইয়াদগার’, ‘শোর’ ও ‘রোটি কাপড়া অউর মকান’-এর মতো জনপ্রিয় সিনেমার সহকারি পরিচালক হিসাবে কাজ করেন তিনি।
ডন তাঁর প্রথম পরিচালনা। প্রথম সিনেমাতেই ইতিহাস সৃষ্টি করেন তিনি। সেলিম-জাভেদের চিত্রনাট্যে নির্মিত ডন অমিতাভ বচ্চনের ক্যারিয়ারের অন্যতম আলোচিত সিনেমা। পরবর্তী সময়ে এ সিনেমার রিমেকে ডন হিসেবে হাজির হন শাহরুখ খান।
খুব বেশি সিনেমা পরিচালনা করেননি চন্দ্র বারোট। ডনের পর ১৯৮৯ সালে ‘আশ্রিতা’ নামে একটি বাংলা সিনেমা বানিয়েছিলেন তিনি। অবাঙালি হয়েও বাঙালির মনকে দারুণভাবে পর্দায় তুলে ধরেছিলেন চন্দ্র। সে কারণে তিনি বাঙালি দর্শকদের কাছেও সমাদৃত।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
১ দিন আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
১ দিন আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১ দিন আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে