
অনুমতি ছাড়া বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের নাম-ছবি বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে। এআই নির্মিত অশ্লীল-বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তা-ই নয়, প্রযুক্তির সাহায্য নিয়ে তাঁর কণ্ঠস্বরেরও অপব্যবহার হচ্ছে। তাই ভারতীয় আইন মোতাবেক ‘ব্যক্তিত্বের অধিকার’ কার্যকর করার দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন ঐশ্বরিয়া।
গতকাল মঙ্গলবার দিল্লি হাইকোর্টে নিজের ব্যক্তিত্ব এবং প্রচারের অধিকার রক্ষার আবেদন করেন ঐশ্বরিয়া রাই বচ্চন। অভিনেত্রীর পক্ষে আইনজীবী সন্দীপ শেঠি আদালতকে জানান, ঐশ্বরিয়ার মুখ বসিয়ে ভুয়া, অশালীন ছবি ছড়ানো হচ্ছে ইন্টারনেটে। অজস্র ভুয়া, অশালীন ছবি; যেগুলোর মধ্যে বিকিনি পরিয়ে বানানো কুরুচিপূর্ণ ছবিও রয়েছে, সেগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হচ্ছে।
ঐশ্বরিয়ার আইনজীবী আরও জানান, সম্পূর্ণ বেআইনিভাবে, বাণিজ্যিক স্বার্থে নায়িকার নাম, ছবি, ভিডিও, কণ্ঠস্বর ব্যবহার করছে কিছু প্রতিষ্ঠান। এতে নায়িকার ব্যক্তিত্ব রক্ষার অধিকার লঙ্ঘিত হচ্ছে। পর্নোগ্রাফি ভিডিওতেও ঐশ্বরিয়ার ছবি বিকৃত করে ব্যবহার করা হচ্ছে।
ঐশ্বরিয়ার অভিযোগের ভিত্তিতে দিল্লি হাইকোর্ট বলেছেন, ঐশ্বরিয়া রাই বচ্চনের ব্যক্তিত্বের অধিকার রক্ষা করতে অনুমতি ছাড়া তাঁর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হবে।
ঐশ্বরিয়ার এই আবেদন আগামী ৭ নভেম্বরের জন্য জয়েন্ট রেজিস্ট্রারের কাছে তালিকাভুক্ত করা হয়েছে। আগামী বছরের ১৫ জানুয়ারি আবার শুনানি হবে আদালতে। তবে বিচারপতি তেজস কারিয়ার বেঞ্চ বলেছেন, ঐশ্বরিয়ার ব্যক্তিত্বের অধিকার লঙ্ঘিত হচ্ছে, এমন লিংকগুলো সরানোর নির্দেশ দেওয়া হবে। পৃথকভাবে ইনজাংশনও জারি করা হবে।
ব্যক্তিত্ব রক্ষার আবেদন জানিয়ে এর আগে অভিনেতা জ্যাকি শ্রফ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। সেই মর্মে ২০২৪ সালের মে মাসে জ্যাকির ছবি এবং ভিডিওর বাণিজ্যিক ব্যবহার, তাঁর ছবি বসানো পণ্য বিক্রিতে নিষেধাজ্ঞা দেন আদালত। ২০২৩ সালে অভিনেতা অনিল কাপুরের নাম, ছবি, কণ্ঠস্বর এবং তাঁর ব্যক্তিত্বের সঙ্গে জড়িয়ে থাকা অন্য সবকিছু; এমনকি বিখ্যাত ‘ঝাকাস’ সংলাপের বাণিজ্যিক ব্যবহারেও লাগাম টানেন আদালত। ২০২২ সালের নভেম্বরে আবেদনের পরিপ্রেক্ষিতে একইভাবে অমিতাভ বচ্চনের অধিকার রক্ষার পক্ষে রায় দিয়েছিলেন আদালত।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৩ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৪ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৪ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৪ ঘণ্টা আগে