বলিউড অভিনেতা শহীদ কাপুর ও মীরা রাজপুতের ছেলে জায়ান কাপুর পাঁচ বছরে পা দিল মঙ্গলবার (৫ সেপ্টেম্বর)। দিনটি উপলক্ষে শহীদ পত্নী মীরা সন্তানের প্রিয় একটি সাদাকালো ছবি শেয়ার করেছেন। ছবিটির সঙ্গে সন্তানের জন্য একটি মিষ্টি বার্তা জুড়ে দিয়েছেন তিনি।
মীরা লিখেছেন, ‘চিনি, পিৎজা স্লাইস এবং সবকিছুই চমৎকার! কে জানত আমি এই ছোট্ট আঙুলটায় আনন্দে জড়িয়ে যাব। তীক্ষ্ণ ধী এবং আদুরে হৃদয়, চুটিয়ে জীবন উপভোগ করো আমার সোনার ছেলে! চিরকাল গান বাজুক উচ্চশব্দে! হ্যাপি ৫, আমার জাইনু।’
মীরা রাজপুতের পোস্টটি হৃদয় ছুঁয়েছে অনেকের। শুভেচ্ছা জানিয়েছেন তাঁর অনুরাগীরা।
শহীদ–মীরার প্রেমের গল্প কোনো বলিউড সিনেমার চেয়ে কম কিছু নয়। পারিবারিক এক বন্ধুর পার্টিতে শহীদের সঙ্গে প্রথম আলাপ হয় মীরার। তখন মীরার বয়স মাত্র ১৬। এরপর দুই পরিবারই শহীদ–মীরার দেখা করার ব্যবস্থা করে দেয়, সেটি ছিল ২০১৪ সাল।
এক সাক্ষাৎকারে শহীদ জানিয়েছিলেন, মাত্র ১৫ মিনিট সময় নিয়ে তিনি মীরার সঙ্গে দেখা করার জন্য গিয়েছিলেন, কী কথা বলবেন, কিছুতেই ঠিক করতে পারছিলেন না। শেষপর্যন্ত অবশ্য ৭ ঘণ্টা গল্প করেছিলেন শহীদ–মীরা।
২০১৫–এর ৭ জুলাই ১৩ বছরের ছোট মীরার সঙ্গে বিয়েটা সেরেই ফেলেন শহীদ। দিল্লির একটি গুরুদুয়ারায় হয়েছিল তাঁদের বিয়ের মূল অনুষ্ঠান।
বিয়ের দেড় বছর পর শহীদ–মীরার জীবনে আসে তাঁদের প্রথম সন্তান মিশা। ২০১৮ সালে জন্ম নেয় দ্বিতীয় সন্তান জায়ান। তবে এখন এই দম্পতি মিডিয়ার ক্যামেরা থেকে পরিবারকে দূরে রাখার চেষ্টা করেন।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৩ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৩ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৪ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৪ ঘণ্টা আগে