
ম্যারিল্যান্ডের কেমব্রিজে ১৯৫০ এবং ১৯৬০-এর দিকে বর্ণবাদবিরোধী আন্দোলন গড়ে ওঠে। এর নেতৃত্বে ছিলেন গ্লোরিয়া রিচার্ডসন। তিনি কেমব্রিজ নন-ভায়োলেন্ট অ্যাকশন কমিটির নেতৃত্ব দেন। গ্লোরিয়া আইনি পরিবর্তনের চেয়ে কৃষ্ণাঙ্গদের দৈনন্দিন জীবনের বাস্তব উন্নয়নের ওপর বেশি জোর দিতেন।

প্রখ্যাত কবি সিকান্দার আবু জাফরের ১০৭তম জন্মদিন আজ ১৯ মার্চ। ১৯১৯ সালের এই দিনে সাতক্ষীরা জেলার তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। সিকান্দার আবু জাফরের পুরো নাম সৈয়দ আল্ হাশেমী আবু জাফর মুহম্মদ বখ্ত সিকান্দার।

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের ৬১তম জন্মদিন ছিল গতকাল শনিবার। ঘরোয়া পরিবেশে উদ্যাপন করা হয় সেই জন্মদিন। বিশেষ এই দিনে আমিরের পাশে ছিলেন তাঁর বান্ধবী গৌরী স্প্রাট। শুধু কি তাই, সেখানে হাজির হন আমিরের সাবেক দুই স্ত্রী রীনা দত্ত এবং কিরণ রাও।

এখন আর যাই থাক বা না থাক দ্রোহ বা বিপ্লব বলে কিছু নেই। শুধু বাংলাদেশে নয়, দুনিয়া থেকেই এই প্রক্রিয়া বা মানুষের ত্যাগের ইতিহাস বিলুপ্ত প্রায়। আমাদের যৌবন পর্যন্ত আমরা জানতাম যাঁরা দেশ ও মানুষকে ভালোবেসে আত্মদান করেন তাঁরা অমর।