বেচু চ্যাটার্জি স্ট্রিট থেকে দেশপ্রিয় পার্ক, কলকাতা জুড়ে ‘পদাতিক’ সিনেমার শুটিং চলছে মহাসমারোহে। কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’–এ তাঁর ভূমিকায় অভিনয় করছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। কয়েক দিন আগেই সিনেমায় মৃণাল সেন রূপে চঞ্চলের কিছু লুক প্রকাশ পেয়েছিল। এবার বাংলাদেশের ছোট পর্দার অভিনেত্রী শাহনাজ খুশি ফেসবুকে শেয়ার করেছেন চঞ্চল চৌধুরীর আরও কিছু নতুন লুক। সেখানে যেন মৃণাল সেন রূপেই ধরা দিলেন বাংলাদেশের গুণী এই অভিনেতা।
ছবিগুলো পোস্ট করে শাহনাজ খুশি লেখেন, ‘তুই আর কি কি অনবদ্য অভিনয়ে/গেট-আপে চমকে দিবি, সেই ভয়ে ভীত থাকি বন্ধু? তুই আমাদের অভিনয় জগতের এক অন্য অহংকার, অন্য ভালোবাসা! অপেক্ষায় আলোড়িত হচ্ছি রোজ, কবে দেখব তোর এবারের চমক! তোর অবিরাম সাফল্য কামনা করি।’
গত মাস থেকে কলকাতায় শুরু হয়েছে ‘পদাতিক’ এর শুটিং। মৃণাল সেনের ব্যক্তিগত ও পরিচালক জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো ‘পদাতিক’ চলচ্চিত্রে তুলে আনবেন পরিচালক সৃজিত মুখার্জি।
১৯৬৯ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত মৃণাল সেনের নির্মিত ‘কলকাতা ট্রিলজি’ এই চলচ্চিত্রের অনেকটা জুড়ে থাকবে।
মৃণাল সেনের জীবনী নিয়ে ওয়েব সিরিজ নির্মাণের জন্য লকডাউনের সময় এর চিত্রনাট্যও তৈরি করে ফেলেছিলেন সৃজিত। এরপর চলচ্চিত্র বানানোর সিদ্ধান্ত নেন তিনি।
এই চলচ্চিত্রে সৃজিতকে সহযোগিতা করছেন মৃণাল সেনের ছেলে কুণাল সেন। কুণাল সৃজিতকে মৃণাল সেনের পরিবারের পক্ষ থেকে চলচ্চিত্রটি নির্মাণের অনুমতি দিয়েছেন।
গত মাসে চলচ্চিত্রটির পোস্টার শেয়ার করে শুভকামনা জানিয়েছিলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে