চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস

অনুষ্ঠিত হলো ১৯তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস। ১৯ মে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত আড়ম্বরপূর্ণ এই আসরে আজীবন সম্মাননা পেলেন নজরুলসংগীতশিল্পী ফেরদৌস আরা। অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা, সংগীতজ্ঞ শেখ সাদী খান, ইমপ্রেস চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, পরিচালক জহিরউদ্দিন মাহমুদ মামুনসহ খ্যাতিমান শিল্পীরা।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শফি মণ্ডল, ফেরদৌস ওয়াহিদ, সাগর বাউল, কোনাল, নুসরাত ইমরোজ তিশা, তরিক মৃধা, শারমিনসহ সেরাকণ্ঠ ও ক্ষুদে গানরাজের শিল্পীরা। বিচারকদের রায়ে এবারের চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসে ১৯টি বিভাগে পুরস্কার পান শিল্পীরা।
যাঁরা পেলেন পুরস্কার
আধুনিক গান
শিল্পী: জাকিয়া সুলতানা কর্নিয়া
শিল্পী (জনপ্রিয়): শারমিন রমা
সুরকার: মেহেদী
গীতিকার: লালন লোহানী
সিনেমার গান
শিল্পী: রিয়াদ (গান ‘ঈশ্বর’, চলচ্চিত্র ‘প্রিয়তমা’)
শিল্পী (জনপ্রিয়): বালাম ও কোনাল (চলচ্চিত্র ‘প্রিয়তমা’)
সুরকার: প্রিন্স মাহমুদ (চলচ্চিত্র ‘প্রিয়তমা’)
গীতিকার: আসিফ ইকবাল (গান ‘মেঘের নৌকা’, চলচ্চিত্র ‘প্রহেলিকা’)
সেরা ব্যান্ড
আর্টসেল
সাউন্ড ইঞ্জিনিয়ার: সৈয়দ আরিফ আল হক
দ্বৈত সংগীতশিল্পী: সাব্বির জামান ও আফরোজা রুপা
লোকসংগীত শিল্পী: (পল্লিগীতি ও মরমি) তরিক মৃধা
লোকসংগীত শিল্পী (জনপ্রিয়): সাব্বির নাসির
মিউজিক ভিডিও নির্মাতা: রেজাউল করিম কাজল (চুড়ির তালে নুড়ির মালা)
মিউজিক ভিডিও শিল্পী: ফেরদৌস আরা (চুড়ির তালে নুড়ির মালা)
নজরুলসংগীতশিল্পী: সালাউদ্দিন আহমেদ (কেন চাঁদিনী রাতে মেঘ আসে)
রবীন্দ্রসংগীতশিল্পী: এ টি এম জাহাঙ্গীর (যদি প্রেম দিলে না প্রাণে)
নবাগত শিল্পী: অনিরুদ্ধ শুভ (ভাল্লাগে না)
অডিও কোম্পানি: ধ্রুব মিউজিক স্টেশন

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
১ দিন আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
১ দিন আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১ দিন আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে