
দ্বিতীয় সিজন নিয়ে ফিরছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ফারজি’। জাল নোটের কারবার নিয়ে তৈরি এ সিরিজে শহিদ কাপুর ও বিজয় সেতুপতি পরস্পরকে যেভাবে টেক্কা দিয়েছিলেন, তাতে বুঁদ হয়েছিল দর্শক। টান টান উত্তেজনায় শেষ হয়েছিল ২০২৩ সালের ফেব্রুয়ারিতে প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়া ফারজির প্রথম সিজন। ওই বছরের সবচেয়ে বেশি দেখা হিন্দি সিরিজ ছিল ফারজি, দেখেছিল প্রায় চার কোটি দর্শক। তখন থেকেই অপেক্ষা ছিল পরের সিজনের। অবশেষে সেই কাঙ্ক্ষিত খবর দিলেন নির্মাতা জুটি রাজ ও ডিকে।
সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি পোস্টার প্রকাশ করে ফারজির দ্বিতীয় সিজনের ঘোষণা দিয়েছেন রাজ ও ডিকে। তাতে দেখা যায়, জাল টাকার বিশাল স্তূপ, কিছু নোট ছড়িয়ে-ছিটিয়ে আছে, শূন্যে উড়ছে কিছু নোট। পোস্টারে লেখা একটা লাইন, ‘দ্বিতীয় রাউন্ডের কাজ চলছে’। ফারজি নির্মাতাদের এ ঘোষণা আসতেই উচ্ছ্বসিত দর্শক। জানা গেছে, আগামী মার্চে দ্বিতীয় সিজনের শুটিং শুরু হবে। প্রাইম ভিডিওতে মুক্তি পাবে এ বছরের শেষে অথবা আগামী বছরের শুরুর দিকে।
ফারজি সিরিজে দেখানো হয়েছে সানি নামের এক চিত্রশিল্পীর গল্প। নিজের মৌলিক ছবি বিক্রি হয় না, তাই বিভিন্ন শিল্পীর জনপ্রিয় চিত্রকর্মের কপি তৈরি করে। এভাবে টেনেটুনে দিন চলে তার। গল্প শুরু হয় একটি সংবাদপত্রকে ঘিরে। ক্রান্তি নামের সেই সংবাদপত্র চালায় সানির ঠাকুরদা। কিন্তু সার্কুলেশন খুবই কম। ধারদেনা অনেক। প্রায় বন্ধ হওয়ার মুখে। এ অবস্থায় পত্রিকাটির দায়িত্ব নেয় সানি। তার মাথায় আসে দুর্দান্ত প্ল্যান। সেই প্ল্যানই রাতারাতি তাকে কোটিপতি বানিয়ে দেয়।
যেহেতু সানি ভালো চিত্রশিল্পী, তাই সে নোটের কপি আঁকতে শুরু করে। তারপর ক্রান্তি পত্রিকার প্রেসে সেটা নিয়ে দীর্ঘদিন নিরীক্ষা করে। একপর্যায়ে সফল হয়। আসল নোটের মতো হুবহু নোট বানাতে সক্ষম হয়। তারপর সেই নোট বাজারে ছাড়তে শুরু করে। অবস্থা ফেরে সানির। তবে অল্প দিনেই গোয়েন্দাদের চোখে পড়ে। তার পেছনে ছায়ার মতো লেগে যায় দুঁদে গোয়েন্দা অফিসার মাইকেল। এ চরিত্রে অভিনয় করেছেন বিজয় সেতুপতি। এর পাশাপাশি ড্রাগ মাফিয়া কে কে মেনন তো রয়েছেনই।
ফারজির প্রথম সিজনে সানি-মাইকেলের দৌড় শেষ হয়ে যায়নি। কোনোভাবে পুলিশের হাত থেকে পালানো সানি এরপর কী করতে চলেছে, মাইকেল আদৌ তাকে পাকড়াও করতে পারবে কি না, সে অপেক্ষা জিইয়ে রেখে শেষ হয়েছিল প্রথম সিজন। দ্বিতীয় সিজনে আবারও মুখোমুখি হবে তারা।
জানা গেছে, জাল নোটের কারবারি সানি আর পুলিশের এই ইঁদুর দৌড় ছাড়াও দ্বিতীয় সিজনের গল্প যাবে আরও গভীরে। ক্রিপ্টো-জালিয়াতি, ডিজিটাল জালিয়াতির মতো আরও আধুনিক আর্থিক অপরাধের ঘটনা উঠে আসবে। শহিদ কাপুর, বিজয় সেতুপতি ছাড়াও রাশি খান্না, ভুবন অরোরা, কে কে মেনন—সবাই ফিরবেন দ্বিতীয় সিজনে। শোনা যাচ্ছে, এ সিজনে অভিনয়ের জন্য প্রায় ৪৫ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন শহিদ।

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
২ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
২ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
২ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১৫ ঘণ্টা আগে