দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএসের অন্যতম সদস্য জে-হোপ। গানের বাইরে দানশীল হিসেবেও সুনাম আছে তাঁর। জন্মদিনেও সে প্রমাণ রাখলেন বিটিএস র্যাপার। ১৮ ফেব্রুয়ারি ছিল জে-হোপের ৩১তম জন্মদিন। বিশেষ এই দিনে তাঁর একটি কাজ মন ছুঁয়ে গেল ভক্তদের।
সংবাদমাধ্যম কোরিয়া বায়োমেডিকেল রিভিউ জানিয়েছে, শিশুদের চিকিৎসাসেবা আরও উন্নত করার জন্য ২০০ মিলিয়ন ওন দান করেছেন তিনি; বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা। এই অর্থ জে-হোপ দিয়েছেন সিউলের আসান মেডিকেল সেন্টারের শিশু বিভাগে। ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন এই র্যাপার।
জে-হোপ বলেন, ‘যে শিশুরা চিকিৎসার অভাবে কষ্ট পাচ্ছে, তাদের জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমার বিশ্বাস, এতে সুস্থ ও আশাবাদী ভবিষ্যতের স্বপ্ন দেখতে পারবে তারা। আমার ভক্তদের ধন্যবাদ দিতে চাই, যারা আমাকে সব সময় ভালোবাসা দিয়েছে। প্রতিবছর আমি এমন অনুদান প্রদান করব, যা এবারের জন্মদিন থেকে শুরু হলো।’
এর আগেও ২০২২ সালে আসান মেডিকেল সেন্টারকে ১০০ মিলিয়ন ওন দিয়েছিলেন জে-হোপ। হাসপাতালের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, জে-হোপের দেওয়া এই অর্থ শিশুদের চিকিৎসা সুবিধা ও হাসপাতালের পরিবেশ উন্নত করার জন্য ব্যবহৃত হবে। পাশাপাশি শিশুদের দুরারোগ্য রোগের ওপর গবেষণার জন্যও ব্যবহার করা হবে।
এদিকে ২৮ ফেব্রুয়ারি থেকে প্রথম আন্তর্জাতিক ট্যুর শুরু করছেন জে-হোপ, শেষ হবে আগামী ১ জুন। ‘হোপ অন দ্য স্টেজ ট্যুর’ নামের এই সংগীতসফরের প্রথম তিন রাত গাইবেন সিউলে। পর্যায়ক্রমে এশিয়ার বিভিন্ন শহরে ১৯টি ও উত্তর আমেরিকার বিভিন্ন শহরে ১২টি—মোট ৩১টি কনসার্টে পারফর্ম করবেন তিনি।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
১ দিন আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
১ দিন আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১ দিন আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে