
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
জাতীয় জাদুঘর (প্রধান মিলনায়তন)
সকাল সাড়ে ১০টা: আমিনাস সং (মিসর), লেসন হ্যান্ড (ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো), ক্রিয়েটরস ২ (আজারবাইজান); বেলা ১টা: লাইক আ রোলিং স্টোন (চীন); বেলা ৩টা: দ্য গডস (সুইজারল্যান্ড); বিকেল ৫টা: কুরাক (কিরগিজস্তান); সন্ধ্যা ৭টা: উড়াল (বাংলাদেশ)
জাতীয় জাদুঘর (সুফিয়া কামাল মিলনায়তন)
সকাল সাড়ে ১০টা: চকলেট (বুলগেরিয়া), মঙ্গা ডে (রাশিয়া), ক্রিকেট ড্রিমস (নেদারল্যান্ডস); বেলা ১টা: স্যাটার্ন ইন ভেনাস (জর্জিয়া), কাফকা, ইন লাভ (চেক রিপাবলিক), হু আর ইউ নানু? (বেলজিয়াম), মারিয়াস সাইলেন্স (যুক্তরাজ্য), দ্য সেভেনথ মান্থ (কিরগিজস্তান), উইথ গ্রেস (কেনিয়া); বেলা ৩টা: কক কক (ভারত); বিকেল ৫টা: ড্রেইনড বাই ড্রিমস (বাংলাদেশ); সন্ধ্যা সাড়ে ৭টা: ডট (বাংলাদেশ)
শিল্পকলা একাডেমি (জাতীয় চিত্রশালা মিলনায়তন)
সকাল সাড়ে ১০টা: বক্সী (ভারত); বেলা ১টা: নাইস ভিউ (চীন); বেলা ৩টা: আ লাইফ লাইক ফেয়ারিটেল (লিথুয়ানিয়া), ব্লাইন্ড স্পোর্টস (মেক্সিকো); বিকেল ৫টা: বিশ্বাস করেন ভাই (বাংলাদেশ)
আলিয়ঁস ফ্রসেজ
সকাল সাড়ে ১০টা: ভিনসেন্ট, ফ্রাঙ্কোসিস, পল অ্যান্ড দ্য আদারস (ফ্রান্স); বেলা আড়াইটা: দ্য থিংকস অব লাইফ (ফ্রান্স); বিকেল সাড়ে ৪টা: সেজার অ্যান্ড রোজেলিন (ফ্রান্স)
লাবণী পয়েন্ট, কক্সবাজার সমুদ্রসৈকত
বিকেল ৪টা: পানিশমেন্ট (কাজাখস্তান); সন্ধ্যা ৬টা: নয়া মানুষ (বাংলাদেশ)

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
২ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
২ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
২ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১৫ ঘণ্টা আগে