বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলেকে গ্রেপ্তার করা সেই মাদকবিরোধী কর্মকর্তা সামীর বানখেড়ে এখন নিজেই বিপদে। অবৈধ সম্পদ অর্জন এবং শাহরুখপুত্রের বিরুদ্ধে ভুলভাবে মামলা পরিচালনার অভিযোগসহ বানখেড়ের বিরুদ্ধে বর্তমানে ছয়টি মামলার তদন্ত চলছে।
এসব মামলায় আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে ২০২১ সালে ছেলে আরিয়ান খানকে গ্রেপ্তারের পর শাহরুখ খানের সঙ্গে হওয়া দীর্ঘ হোয়াটসঅ্যাপ কথোপকথন আদালতে জমা দিয়েছেন বানখেড়ে।
শুক্রবার এ বিষয়ে হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, হোয়াটসঅ্যাপে হওয়া কথোপকথনে ছেলের প্রতি সদয় হতে নানাভাবে অনুনয় বিনুনয় করেছিলেন শাহরুখ। ছেলেকে বাড়ি পাঠানোর অনুরোধ করেছিলেন।
ছেলেকে গ্রেপ্তারের পর শাহরুখই প্রথম মেসেজ পাঠান বানখেড়েকে। হোয়াটসঅ্যাপে পাঠানো ওই মেসেজে শাহরুখ লিখেছিলেন, ‘সামীর সাহেব, আমি কি আপনার সঙ্গে এক মিনিটের জন্য কথা বলতে পারি, প্লিজ। আমি জানি, এটা অফিশিয়ালি অনুচিত, হয়তো সম্পূর্ণ ভুল, কিন্তু বাবা হিসেবে একবারের জন্য আপনার সঙ্গে কথা বলতে পারতাম যদি! প্লিজ।’
প্রতি উত্তরে শাহরুখকে বানখেড়ে লিখেন, ‘প্লিজ কল।’
কথোপকথনের একপর্যায়ে ছেলের প্রতি সদয় হওয়ার অনুরোধ করেন শাহরুখ। প্রতি উত্তরে বানখেড়ে লিখেন, ‘অবশ্যই, চিন্তা করবেন না।’
একপর্যায়ে বানখেড়েকে শাহরুখ লিখেন, 'আমার ছেলে সেই শিক্ষাটি পেয়েছে যা আপনি চেয়েছিলেন। এটি তাকে ভবিষ্যতে একজন পরিশ্রমী যুবক হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে। ভবিষ্যতে আরিয়ান একজন ভালো মানুষ হয়ে উঠবে।’
বানখেড়ে প্রতি উত্তর করেন, ‘সে (আরিয়ান) তো ভালো ছেলে। আমার পরামর্শে আরও সংস্কার হবে। কঠিন দিনগুলো তাড়াতাড়িই শেষ হবে।’
একদিন মাঝরাতে মেসেজ পাঠিয়ে শাহরুখ লিখেন, ‘এত রাতে আপনাকে মেসেজ করার জন্য প্রথমেই ক্ষমা চাইছি। তবে একবার আপনি আমার অবস্থাটা বুঝুন। আমিও তো বাবা। আপনার কাছে দয়া ভিক্ষা চাইছি।’
ফাঁস হওয়া কথোপকথন অংশের শেষ দিকে শাহরুখ লিখেন, ‘আমার ছেলেকে বাড়ি ফিরতে দিন। আপনার কাছে অনুরোধ করা ছাড়া আমার আর কী করার আছে! আপনি জানেন যে, আপনি যা করছেন তার বিরুদ্ধে আমি কখনোই কিছু করব না। আপনি বলেছিলেন আরিয়ানকে নিজের ছেলের মতো দেখছেন এবং তাকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে চান। আমি এমন কিছু করিনি যা আপনার সেই সংস্কার কার্যক্রমে কোনো বাধার সৃষ্টি করে। আমি সংবাদপত্রেও নীরব আছি। প্লিজ, বাবা হিসেবে আমাকে হতাশ করবেন না। প্লিজ!’
২০২১ সালে সঙ্গে মাদক রাখার অভিযোগে একটি প্রমোদতরী থেকে শাহরুখপুত্র আরিয়ান খানকে গ্রেপ্তার করেছিলেন বানখেড়ে। এ ঘটনায় ২২ দিন জেলে ছিলেন আরিয়ান।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১৩ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১৪ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১৪ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১৪ ঘণ্টা আগে