
চল্লিশোর্ধ্ব বয়সেও বিয়ে না করার কারণ জানালেন আলোচিত চলচ্চিত্র অভিনেতা জায়েদ খান। রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারে গতকাল রোববার রাতে ‘বুফে লাউঞ্জ’ উদ্বোধনকালে বরাবরের মতো বিয়ে নিয়ে প্রশ্নের মুখোমুখি হন অভিনেতা।
প্রথমে জায়েদ খান বলেন, তিনি এখনো বিয়ের জন্য প্রস্তুত না। যদিও উইকিপিডিয়ার তথ্য বলছে, এখন তাঁর বয়স ৪৪ বছর।
অভিনেতা বলেন, ‘জন্ম-মৃত্যু-বিয়ে আল্লাহর হাতে। যে দিন আল্লাহ লিখছে, সেই দিন হবে। আমি এখন বিয়ের জন্য প্রস্তুত না। সিঙ্গেল লাইফ ইজ বেস্ট লাইফ।’
তবে পরক্ষণেই বিয়ের নানা নেতিবাচক দিক তুলে ধরেন ঢাকাই সিনেমার এ নায়ক। জায়েদ খান বলেন, ‘বিয়ের পর শুনতে হবে—এই মেয়েটা কাছে আসছিল, ওইই মেয়েটা বেশি কাছে এসে ছবি তুলছিল। এই মেয়েটার মেসেজ কেন আসল? প্রেম করার সময় এমন প্রশ্ন অনেক শুনছি। এই কারণে কানে ধরছি। সিঙ্গেল লাইফ ইজ বেস্ট লাইফ। এমনিতেই ভালো আছি। সালমান খান, জায়েদ খান—এরা বিয়ে ছাড়াই ভালো থাকে!’
নারীদের জন্যই নানা অফার, তাঁদের অনুরোধে নানা ব্যবসাপ্রতিষ্ঠান উদ্বোধন করেন—এমনটিই জানিয়েছেন অভিনেতা। পুরুষদের কি কোনো অফার আছে, তাদের অনুরোধ রাখবেন কি না—এমন প্রশ্নের জবাবে জায়েদ খান, ‘একজন প্রশ্ন করেছিল, আপনি কি নারীদের সঙ্গে ছবি তুলবেন নাকি পুরুষের সঙ্গে ছবি তুলবেন। আমি বলেছিলাম, সব ভক্তই ভক্ত। সুন্দরী একটু বেশি ভালো লাগে! নারীরা বলেছে দেখেই রিকোয়েস্টটা শুনেছি, তোমরা (পুরুষ) বললে ১০ লাখ দিতে হতো!’
এ সময় প্রতিষ্ঠানটির মালিকের উদ্দেশে জায়েদ খান বলেন, ‘যে ছেলে মাকে ভালোবাসে সে কখনো খারাপ করবে না। কারও জান্নাত খোঁজার দরকার নাই, হজে যাওয়ার দরকার নাই। মা-বাবাকে সেবা করলেই সে জান্নাত পাবে এবং হজে যাওয়ার সওয়াব পাবে। যদি আমার এমন কোনো ক্ষমতা থাকত, তাহলে সমস্ত বৃদ্ধাশ্রম আমি উঠিয়ে দিতাম। কেন যে বাবা-মা সন্তানকে জন্ম দিয়েছে, সে বৃদ্ধাশ্রমে থাকবে! আমি যা করছি, শুধুমাত্র বাবা-মায়ের দোয়ার কারণেই।’
পারলার বা খাবার দোকান উদ্বোধনে অতিথি হওয়ার ক্ষেত্রে নিজের অনীহার কথাও উল্লেখ করেন জায়েদ খান। তিনি বলেন, ‘আমি যখন পারলার, খাবার দোকান উদ্বোধনের কথা শুনি, তখন আমি মানা করি। কিন্তু মৌ আমাকে সোনা-ময়না-জানু বলে পিছে লেগে থেকেই নিয়ে আসছে। আমার মনে হয় যতবার সে তার স্বামীকে সোনা-ময়না না বলেছে, তার থেকে আমাকেই বেশি বলেছে!’
এ সময় তিনি খালি কণ্ঠে ‘বিড়ি খাইলে হয় ক্যানসার, সব প্রশ্নের লাগে না অ্যানসার’সহ দুটি গান গেয়ে আমন্ত্রিত অতিথিদের মাতিয়ে তোলেন।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৯ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৯ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৯ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৯ ঘণ্টা আগে