
বগুড়ায় অনুষ্ঠিত হবে ২০তম টিএমএসএস-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫। আগামী ৭ এপ্রিল মমো ইন হোটেল অ্যান্ড রিসোর্টের মাঠে হবে অনুষ্ঠান। এ বছর আজীবন সম্মাননাসহ মোট ১৯টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। জাঁকজমকপূর্ণ এই আয়োজনে উপস্থিত থাকবেন দেশবরেণ্য নবীন-প্রবীণ সংগীতশিল্পী ও কলাকুশলীরা।
চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫ উপলক্ষে গতকাল দুপুর ১২টায় চ্যানেল আইয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চ্যানেলটির পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, টিএমএসএসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, সংগীতশিল্পী মো. খুরশীদ আলম, রফিকুল আলম, সালাউদ্দিন আহমেদ ও মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫-এর প্রকল্প পরিচালক রাজু আলীম।
অনুষ্ঠানে ফরিদুর রেজা সাগর বলেন, ‘এই মিউজিক অ্যাওয়ার্ড প্রদান করা হয় সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতে। এখানে পক্ষপাতিত্বের কোনো সুযোগ নেই। এই স্বীকৃতি একজন নবীন শিল্পীকে যেমন প্রেরণা জোগায়, তেমনি একজন প্রবীণ শিল্পীকে কাজে উৎসাহ দেয়।’
অধ্যাপিকা হোসনে আরা বেগম বলেন, ‘এমন সুন্দর একটি আয়োজনে আমাদের সম্পৃক্ত করায় আমরা কৃতজ্ঞ চ্যানেল আইয়ের প্রতি।’
এ বছর যেসব ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে সেগুলো হলো আধুনিক গানের শ্রেষ্ঠ শিল্পী, শ্রেষ্ঠ সুরকার ও শ্রেষ্ঠ গীতিকার; শ্রেষ্ঠ ব্যান্ড; শ্রেষ্ঠ সাউন্ড ইঞ্জিনিয়ার; শ্রেষ্ঠ দ্বৈত সংগীতশিল্পী, শ্রেষ্ঠ লোকসংগীতশিল্পী (পল্লিগীতি ও মরমি), ছায়াছবির গানের শ্রেষ্ঠ শিল্পী, শ্রেষ্ঠ সুরকার ও শ্রেষ্ঠ গীতিকার; শ্রেষ্ঠ মিউজিক ভিডিও নির্মাতা; শ্রেষ্ঠ নজরুলসংগীতশিল্পী; শ্রেষ্ঠ রবীন্দ্রসংগীতশিল্পী; শ্রেষ্ঠ নবাগত শিল্পী; শ্রেষ্ঠ অডিও কোম্পানি; অনলাইন ভিউতে আধুনিক গানের শ্রেষ্ঠ শিল্পী, সিনেমার গানের শ্রেষ্ঠ শিল্পী, শ্রেষ্ঠ লোকসংগীতশিল্পী। এ ছাড়া বিশেষ পুরস্কার হিসেবে থাকছে আজীবন সম্মাননা এবং বিশেষ সম্মাননা।
‘সুস্থ সংগীতের উৎকর্ষ সাধন’ স্লোগান নিয়ে দেশের সুস্থ ধারার সংগীতকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ২০০৪ সালে শুরু হয়েছিল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস।

বটতলা নাট্যদলের ‘খনা’ নাটকের প্রথম প্রদর্শনী হয়েছিল ২০১০ সালের ৮ মার্চ ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে। দেখতে দেখতে শততম প্রদর্শনীর দ্বারপ্রান্তে খনা। প্রথম প্রদর্শনীর মতো খনার শততম প্রদর্শনীর জন্যও শহীদ মিনারকে বেছে নিয়েছে বটতলা। আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে খনার শততম প্রদর্শনী।
৩ ঘণ্টা আগে
‘মন জানে না মনের ঠিকানা’ দিয়ে ২০১৭ সালে বড় পর্দায় অভিষেক অভিনেতা ইরফান সাজ্জাদের। পরের বছর মুক্তি পায় ‘ভালোবাসা এমনই হয়’ নামের আরেকটি সিনেমা। এরপর ছোট পর্দাতেই মনোযোগী হন এই অভিনেতা। দীর্ঘ বিরতি কাটিয়ে ২০২৪ সালে বিপ্লব হায়দারের ‘ভয়াল’ দিয়ে বড় পর্দায় প্রত্যাবর্তন হয় ইরফান সাজ্জাদের।
৩ ঘণ্টা আগে
২০২৪ সালের নভেম্বরে সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রচার শুরু হয় ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’। শুরুতে আট পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্পনা করা হলেও দিনে দিনে বেড়েছে ধারাবাহিকটির পর্বসংখ্যা। ইতিমধ্যে ধারাবাহিকটি পার করেছে শত পর্বের মাইলফলক।
৩ ঘণ্টা আগে
সময়টা খুবই ভালো যাচ্ছে প্রিয়াঙ্কা চোপড়ার। এস এস রাজামৌলির নতুন সিনেমা ‘বারাণসী’র শুটিং করছেন। এটি দিয়ে প্রায় ছয়-সাত বছর পর ভারতীয় ইন্ডাস্ট্রিতে প্রত্যাবর্তন হচ্ছে তাঁর। রামায়ণ মহাকাব্যের অনুপ্রেরণায় নির্মিত বড় আয়োজনের এ সিনেমায় তাঁকে দেখা যাবে মন্দাকিনীর চরিত্রে। গত ২৫ ফেব্রুয়ারি প্রাইম ভিডিওতে...
৩ ঘণ্টা আগে