
সময়টা খুবই ভালো যাচ্ছে প্রিয়াঙ্কা চোপড়ার। এস এস রাজামৌলির নতুন সিনেমা ‘বারাণসী’র শুটিং করছেন। এটি দিয়ে প্রায় ছয়-সাত বছর পর ভারতীয় ইন্ডাস্ট্রিতে প্রত্যাবর্তন হচ্ছে তাঁর। রামায়ণ মহাকাব্যের অনুপ্রেরণায় নির্মিত বড় আয়োজনের এ সিনেমায় তাঁকে দেখা যাবে মন্দাকিনীর চরিত্রে। গত ২৫ ফেব্রুয়ারি প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে প্রিয়াঙ্কা অভিনীত নতুন হলিউড সিনেমা ‘দ্য ব্লাফ’। এতে তিনি রয়েছেন কেন্দ্রীয় চরিত্রে। দ্য ব্লাফে প্রশংসিত হচ্ছে প্রিয়াঙ্কার অভিনয়।
এর মধ্যেই হলিউড থেকে বড় সুখবর পেলেন প্রিয়াঙ্কা। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান একাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে দেখা যাবে তাঁকে। ৯৮তম অস্কারের আসরটি অনুষ্ঠিত হবে ১৬ মার্চ। এ আয়োজনে প্রেজেন্টার হিসেবে আমন্ত্রণ পেয়েছেন প্রিয়াঙ্কা। অর্থাৎ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন তিনি। বলিউড পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন প্রিয়াঙ্কা। সেই সাফল্যের তালিকায় যোগ হলো নতুন অধ্যায়।
গত বৃহস্পতিবার প্রেজেন্টারদের তালিকা প্রকাশ করেছে দ্য একাডেমি। তাতে প্রিয়াঙ্কা ছাড়াও রয়েছে হলিউডের একাধিক জনপ্রিয় তারকার নাম। রয়েছেন উইল আরনেট, রবার্ট ডাউনি জুনিয়র, অ্যান হ্যাথাওয়ে, পল মেসকাল ও গুইনেথ প্যালট্রো। এর আগে ৯৮তম আসরের প্রেজেন্টার হিসেবে জেভিয়ার বারডেম, ক্রিস ইভানস, ডেমি মুর, অ্যাড্রিয়েন ব্রডি, কিয়েরান কালকিন, মাইকি মেডিসন, জো সালদানাসহ একাধিক তারকার নাম ঘোষণা করেছিল দ্য একাডেমি।
সুখবরটি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা। তবে অস্কারের মঞ্চে প্রেজেন্টার হিসেবে যোগ দেওয়ার অভিজ্ঞতা তাঁর নতুন নয়। এর আগেও ২০১৬ সালে একই দায়িত্ব পালন করেছিলেন। এ ছাড়া গোল্ডেন গ্লোব, প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসের মতো আন্তর্জাতিক পুরস্কারের মঞ্চেও অতীতে দেখা গেছে প্রিয়াঙ্কাকে।
বলিউড থেকে হলিউড—দীর্ঘ পথচলায় নানা বাধা পেরিয়ে আন্তর্জাতিক মঞ্চে বারবার নিজের উপস্থিতি জানান দিচ্ছেন প্রিয়াঙ্কা। অস্কারের মঞ্চে এই প্রত্যাবর্তন তাঁর অন্যতম সাফল্য হিসেবে দেখছেন ভক্তরা।

বটতলা নাট্যদলের ‘খনা’ নাটকের প্রথম প্রদর্শনী হয়েছিল ২০১০ সালের ৮ মার্চ ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে। দেখতে দেখতে শততম প্রদর্শনীর দ্বারপ্রান্তে খনা। প্রথম প্রদর্শনীর মতো খনার শততম প্রদর্শনীর জন্যও শহীদ মিনারকে বেছে নিয়েছে বটতলা। আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে খনার শততম প্রদর্শনী।
৪ ঘণ্টা আগে
‘মন জানে না মনের ঠিকানা’ দিয়ে ২০১৭ সালে বড় পর্দায় অভিষেক অভিনেতা ইরফান সাজ্জাদের। পরের বছর মুক্তি পায় ‘ভালোবাসা এমনই হয়’ নামের আরেকটি সিনেমা। এরপর ছোট পর্দাতেই মনোযোগী হন এই অভিনেতা। দীর্ঘ বিরতি কাটিয়ে ২০২৪ সালে বিপ্লব হায়দারের ‘ভয়াল’ দিয়ে বড় পর্দায় প্রত্যাবর্তন হয় ইরফান সাজ্জাদের।
৪ ঘণ্টা আগে
২০২৪ সালের নভেম্বরে সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রচার শুরু হয় ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’। শুরুতে আট পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্পনা করা হলেও দিনে দিনে বেড়েছে ধারাবাহিকটির পর্বসংখ্যা। ইতিমধ্যে ধারাবাহিকটি পার করেছে শত পর্বের মাইলফলক।
৪ ঘণ্টা আগে
অর্থহীন ব্যান্ডে আবারও এল বড় বদল। গতকাল একই দিনে অর্থহীন ছাড়ার ঘোষণা দিয়েছেন ড্রামার মার্ক ডন ও গিটারিস্ট এহতেশাম আলী মঈন। তাঁদের স্থলাভিষিক্ত হিসেবে আরও তিন সদস্য যুক্ত হওয়ার খবর জানানো হয়েছে অর্থহীনের পক্ষ থেকে।
১ দিন আগে