
বটতলা নাট্যদলের ‘খনা’ নাটকের প্রথম প্রদর্শনী হয়েছিল ২০১০ সালের ৮ মার্চ ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে। দেখতে দেখতে শততম প্রদর্শনীর দ্বারপ্রান্তে খনা। প্রথম প্রদর্শনীর মতো খনার শততম প্রদর্শনীর জন্যও শহীদ মিনারকে বেছে নিয়েছে বটতলা। আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে খনার শততম প্রদর্শনী। এ উপলক্ষে ১০ ও ১১ এপ্রিল শহীদ মিনারে দুই দিনব্যাপী উৎসবের আয়োজন করেছে বটতলা নাট্যদল।
বটতলা জানিয়েছে, ১০ এপ্রিল সকাল ১০টা থেকে শুরু হবে বিষমুক্ত কৃষিপণ্যের মেলা। দিনব্যাপী এই মেলায় পাওয়া যাবে সারা দেশ থেকে আগত সারবিহীন বিভিন্ন কৃষি খাদ্যপণ্য। এ ছাড়া থাকছে মাটির পাঠশালা। এতে শিশুদের মাটি দিয়ে বিভিন্ন জিনিস তৈরি শেখানো হবে। আরও রয়েছে শিশুদের দলীয় পরিবেশনা। বিকেলে থাকছে যন্ত্রসংগীত পরিবেশনা, ব্রতচারী নৃত্য, বিভিন্ন নাটকের দলের গানের পরিবেশনা, লাঠি খেলা ও ধুয়া গানের আসর।
১১ এপ্রিল সকালে থাকবে বিষমুক্ত কৃষিপণ্যের মেলা। সন্ধ্যা ৭টায় শুরু হবে খনা নাটকের শততম প্রদর্শনী। প্রদর্শনী শেষে নাটকটির সঙ্গে যুক্ত কলাকুশলীদের সম্মাননা প্রদান করা হবে। এ ছাড়া দুই দিন দেখা যাবে ‘দর্শকের ক্যামেরায় খনা’ শীর্ষক প্রদর্শনী। এতে থাকবে দর্শকের ক্যামেরায় তোলা খনা নাটকের বিভিন্ন প্রদর্শনীর ছবি। এই প্রদর্শনীতে সেরা ১০ ছবিকে দেওয়া হবে পুরস্কার।
খনা এমন এক নাটক, যা নারীর অধিকার ও শ্রেণিবৈষম্যের প্রশ্নকে সামনে আনে। গল্পটা ১ হাজার ৫০০ বছর আগের হলেও আজও সমান প্রাসঙ্গিক। ঘরের বাইরে পা ফেলা নারীর প্রথম বাধা যে ঘরের ভেতর থেকেই আসে, তা-ই ফুটে উঠেছে এই নাট্যকাহিনিতে। প্রজন্মান্তরে চলা যে কৃষিজ্ঞান ও প্রজ্ঞা খনার নামে বহমান, সেই গল্প খোঁজা হয়েছে এতে। পাশাপাশি খনা তার জীবনের নানা প্রশ্নের ঊর্ধ্বে এক অন্য সত্যের মুখে দাঁড় করায় দর্শকদের। নাটকটি লিখেছেন সামিনা লুৎফা নিত্রা। নির্দেশনায় মোহাম্মদ আলী হায়দার।
খনার শততম প্রদর্শনী নিয়ে নির্দেশক মোহাম্মদ আলী হায়দার বলেন, ‘খনার শততম প্রদর্শনী নিয়ে আমরা সবাই খুব উত্তেজিত। নাটকটি আমরা শুরু করেছিলাম শহীদ মিনারে, যাতে সব দর্শক দেখতে পারে। ওই জায়গাতেই সব শ্রেণির দর্শকের কাছে ১০০তম প্রদর্শনী নিয়ে হাজির হচ্ছি। খনা নিয়ে আমাদের অনেক দিনের জার্নি। অনেক স্মৃতি।’
খনা নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কাজী রোকসানা রুমা, ইভান রিয়াজ, ইমরান খান মুন্না, তৌফিক হাসান, মিজানুর রহমান, শেউতি শাহগুফতা, কামারুজ্জামান সাঈদ, হাফিজা আক্তার, চন্দন পাল, আবদুল কাদের প্রমুখ।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
১ দিন আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
১ দিন আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১ দিন আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে